দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার চৌহাটি গ্রামে পরিত্যক্ত ডেটোনেটর বিষ্ফোরনে ইলিয়াস হোসেন নামে এক শিশুর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুত্বর আহত অবস্থায় তাকে দিনাজপুর মেসডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ইলিয়াসের পরিবার জানায়- বড়পুকুরিয়া কয়লা খনির ভুগর্ভে গ্রানাইট বিষ্ফোরণে এই ডেটোনেটর ব্যবহার করা হয়। অবিস্ফোরিত ডেটোনেটর পরিত্যক্ত কয়লার সঙ্গে খনির ইয়ার্ডে ফেলে দেওয়া হয়। এখানে পরিত্যক্ত কয়লার সঙ্গে প্রায় সময় এসব ডেটোনেটর পাওয়া যায়।
খনি এলাকার চৌহাটি গ্রামের আশরাফুলের ছেলে ইলিয়াস মঙ্গলবার দুপুরে সেখান থেকে কয়েকটি ডেটোনেটর পেয়ে বাড়ি নিয়ে আসে এবং মোবাইলের ব্যাটারির সঙ্গে তার দিয়ে ডেটোনেটরে সংযোগ দিলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে তার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রপচার করা হয়েছে।
এ বিষয়ে কয়লা খনি কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- এই ঘটনায় তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তের পাশাপাশি আহত শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তাকে সব ধরনের সহায়তার কথা জানানো হয়েছে।
Leave a Reply