কসবায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
কসবায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশত

কসবায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই বিএনপি নেতার বিরোধকে কেন্দ্র করে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছে।সোমবার (১৬ জুন) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলার শিকার হয়। সংঘর্ষ চলাকালে ককলেট বিস্ফোরণেরও খবর পাওয়া গেছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া সেনাবাহিনীও সেখানে ছুটে যায়। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেহারি ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আবদুল আউয়াল এবং মেহারি উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে এ বিরোধ। এরই জের ধরে সোমবার দুপুরে মেহারি ইউনিয়নের শিমরাইল সাতপাড়া এলাকায় দুই পক্ষের লোকজন সংর্ঘষে জড়ায়। আহতদের মধ্যে কামাল মিয়া (২৪), জসিম উদ্দিন (৪০), কিবরিয়া (৫০) ও টেঁট্টাবিদ্ধ সুমন মিয়া (৪৫)-কে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d