জি এম মামুন নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর ক্যাম্প বিজিবি’র অভিযানে ভারতীয় অবৈধ পাতার বিড়ি সহ চোরা কারবারি সিন্ডিকেটের সেনাপতি ও বহনকারী আবু বক্কর সিদ্দিক(ওরফে বিড়ি বক্কার) আটক।
কালিগঞ্জ বসন্তপুর ক্যাম্পের নায়েব সুবেদার বন্দেআলীর নেতৃত্বে বিজিবি,র চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাতব্যাপী অভিযান চালিয়ে রাত আনুমানিক সাড়ে তিনটার সময় ভারতীয় অবৈধ প্রায় ৭০ হাজার পিস পাতার বিড়ি যার বাজার মূল্য ৪ লাখ ৯৩ হাজার ৮০০ শত টাকার মতো ও বহন কাজে ব্যবহৃত মোটর ভ্যান সহ উজয়মারী গ্রামের মোঃ এলাহী বক্স,এর পুত্র আবুবক্কর সিদ্দিক(৩০) কে আটক করতে সক্ষম হয় বিজিবি।
এবিষয়ে কালীগঞ্জ থানায় বসন্তপুর ক্যাম্পের নায়েব সুবেদার বন্দেআলী বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা করে মামলা নাম্বার (২১)
মামলার এক নম্বর আসামি আবু বক্কার সিদ্দিকীর বরাতে দুই নম্বর পলাতক আসামি উজয়মারী গ্রামের মৃত শামসুর গাজীর পুত্র সত্তার গাজী। তিন নম্বর পলাতক আসামী দাড়িয়ালা গ্রামের মৃত ফকির মল্লিকের পুত্র গফুর মল্লিক,চার নম্বর পলাতক আসামি উকসা গ্রামের মৃত জব্বার আলীর পুত্র রেজাউল।
কিন্তু এলাকার নাম না বলতে ইচ্ছুক কিছু ব্যক্তি জানান প্রায় প্রতিদিন রাতে কালীগঞ্জ থানার ভারতীয় বর্ডার থেকে বিভিন্ন স্তরের প্রশাসনকে ম্যানেজ করে। ভারতীয় অবৈধ পাতার বিড়ি চোরাকারবারির মহানায়ক কালিগঞ্জ নলতা এলাকার মালেক ওরফে (বিড়ি মালেক) এবং কালিগঞ্জ কুশলিয়া এলাকার বাবুর নেতৃত্বে ভারতীয় বিড়ি কালীগঞ্জ উপজেলা সহ সাতক্ষীরা জেলার বিভিন্ন বাজারে চড়া দামে ভারতীয় অবৈধ পাতার বিড়ি পাইকারি বিক্রি করে থাকে।
Leave a Reply