কুড়িগ্রামে আ.লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
কুড়িগ্রামে আ.লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কুড়িগ্রামে আ.লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৩ জুন) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

চলতি বছরের ১৭ জানুয়ারির একটি মামলায় গ্রেপ্তার হন তারা। এর আগে রোববার গভীর রাতে অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের টেপারকুটি হাজিপাড়া গ্রামের বকছার আলীর ছেলে ও কেদার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক নুরুল হক দুলু, একই ইউনিয়নের টেপারকুটি মোল্লা পাড়ার মৃত আ. মজিদ মিয়ার ছেলে, সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হক মন্টু, একই ইউনিয়নের গোলেরহাট গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে ছাত্রলীগের কর্মী বেলাল হোসেন, ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পশ্চিম কেদার গ্রামের মৃত সুজাব আলী খানের ছেলে ও বলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তারে খান এবং একই গ্রামের মৃত আ. জলিলের ছেলে বলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং যুবলীগ কর্মী ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত ওমর আলীর ছেলে এরশাদুল আলম।কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিৎ করে জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d