কুড়িগ্রামে ৯ দিনব্যাপী বিজিবির মাদক বিরোধী কর্মসূচি পালিত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
কুড়িগ্রামে ৯ দিনব্যাপী বিজিবির মাদক বিরোধী কর্মসূচি পালিত

কুড়িগ্রামে ৯ দিনব্যাপী বিজিবির মাদক বিরোধী কর্মসূচি পালিত

কুড়িগ্রামে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে ৯ দিনব্যাপী কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এসময় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় মাদক প্রতিরোধে জনসচেতনতা সভা ও বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ।

বিজিবি জানায়, গত ২১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে এলাকায় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মাদকদ্রব্য অপব্যবহার বিষয়ে বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং পোস্টার প্রদর্শন করা হয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকা যাত্রাপুর চাকন্দাখান পাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ, নারায়নপুর বিওপি’র দায়িত্বপূর্ণ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, পাথরডুবি, ময়দান, দিয়াডাংগা, ধলডাংগা, উত্তর ধলডাংগা, হাজিপাড়া, শালঝোড়, ভাওয়ালকুড়ি, বাবুরহাট, সোনাহাট, কেদার, কচাকাটা, মাদারগঞ্জ, চৌদ্দঘুড়ি, পাখিউড়ারচর, দইখাওয়ারচর দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সদস্যরা ও এলাকার সাধারণ জনগণের উপস্থিতিতে মাদকদ্রব্য অপব্যবহার এবং অবৈধ পাচারবিরোধী বিষয়ে জনসচেতনতামূলক সভা করা হয়।কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশ ও জনগণের স্বার্থে সীমান্তে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে আসছে। সম্প্রতি পুশইন ঘটনায় কঠোর অবস্থানে আছে বিজিবি। এছাড়া মাদক প্রতিরোধসহ অবৈধ মালামাল পাচার ঠেকাতে বিজিবির কঠোর নির্দেশনা আছে বলেও জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d