গাজীপুর জেলা কারাগারে বন্দীদের মাঝে আম বিতরণ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
গাজীপুর জেলা কারাগারে বন্দীদের মাঝে আম বিতরণ

গাজীপুর জেলা কারাগারে বন্দীদের মাঝে আম বিতরণ

গাজীপুর জেলা কারাগারে বন্দীদের মাঝে মৌসুমি ফল আম্রপালি আম বিতরণ করা হয়েছে। সোমবার (৭ জুলাই) সকালে কারাগারের নিজস্ব ব্যবস্থাপনায় বন্দীদের প্রত্যেককে ৮০০ গ্রাম করে আম বিতরণ করেন কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের।এসময় কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান, ডেপুটি জেলার সজিব সাহা ও খাদিজা কাশেম উপস্থিত ছিলেন।

জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের জানান, কারাবন্দীদের মাঝে মৌসুমি ফল আম্রপালি বিতরণের জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। বর্তমানে দেশের প্রত্যেকটি কারাগারে এ কর্মসূচি চলমান রয়েছে। এরই অংশ হিসেবে কারাবন্দীদের মাঝে আম বিতরণের এ কর্মসূচির আয়োজন করা হয়।সোমবার পর্যন্ত কারাগারের মোট বন্দীর সংখ্যা ১৪৪৫ জন ছিল বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d