গোমস্তাপুরে কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
গোমস্তাপুরে কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন।

গোমস্তাপুরে কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন।

আমিনুল ইসলাম:সিনিয়র স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যর প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ,

গোমস্তাপুর উপজেলা শাখা ,কিন্ডারগার্টেন এসোসিয়েশন,প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই’ এই শ্লোগানে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভূক্ত করার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন করা হয়।

 

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনের সভাপতিত্ব ও বক্তব্য রাখেন,

গোমস্তাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ জিন্নাউল আওয়াল , গোমস্তাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার হাবিব, আরো বক্তব্য রাখেন তরিকুল ইসলাম বকুল, পরিচালক, ভিশন স্কুল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ মইদুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন,

রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের অধ্যক্ষ,

মু: দেলোয়ার হোসেন রনি, তোজাম্মেল হোসেন একাডমীর প্রধান শিক্ষক,সালেহ আহম্মেদ বাচ্চু

, মহালড্রীম আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক আব্দুর রব, গ্রীন ভিউ স্কুলের প্রধান শিক্ষক মোসা:শায়েলা পারভীন।

এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক কর্মচারী সহ মোট ২৮ টি স্কুলের ৫ম শ্রেণির প্রায় চার শতাধিক ছাত্র-ছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

 

বক্তরা বলেন, সরকার যখন দেশের সব শিশুর জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছেন। সেখানে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক বৃত্তি পরীক্ষার অংশ নেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের। ফলে যতদ্রুত সম্ভব এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের পরিবর্তনের দাবি জানাই। একই বয়সী শিক্ষার্থীরা একই পাঠ্যসূচিতে পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করলেও শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সুযোগ দেওয়া হচ্ছে। ফলে শিক্ষার্থীদের সঠিক মেধা যাচাই ও মূল্যায়নের জন্য কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের আগামী মেধা পরীক্ষায় অংশগ্রহণের সমান অধিকার রাখার জোরালো দাবি জানাই। শিগগিরই দাবি আদায় না হলে আগামীতে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। পাশাপাশি দ্রুত এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছ

 

মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদান প্রসঙ্গে স্মারক লিপি প্রদান করা হয়।


 

গোবিপ্রবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থীতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের  লিপুস ক্যান্টিন থেকে বিক্ষোভ  মিছিল  শুরু হয়ে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে নেতাকর্মীদের বক্তৃতার মাধ্যমে বিক্ষোভ মিছিল কর্মসূচী শেষ হয়। বিক্ষোভ মিছিলে আনুমানিক হাজারের অধিক নেতাকর্মীর উপস্থিতি দেখ যায়।
এসময়  বিশ্ববিদ্যালয় ছাত্রদলের  সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার গালিব, সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার,   যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজান ইসলাম, মাসুদ রানা, আরিফুল ইসলাম, নূরজামাল, আল রোহান, বাতেন সরকার, শফিকুল ইসলাম, জাহিদ কামাল,  দপ্তর সম্পাদক তর্কি ইয়াছির,  সহ সকল  পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে স্লোগান দেয়, ❝নারী অধিকার রক্ষা করতে, ছাত্রদল সজাগ থাকবে। দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। শিবির আর স্বৈরাচার, মিলেমিশে একাকার। নারী হেনস্থার আস্তানা, এ বাংলায় হবে না।❞
বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ বলেন, নারীদের অধিকার নিয়ে কথা বলে যে সংগঠন, তা জাতীয়তাবাদী ছাত্রদল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৫ আগস্টের পর একটি গুপ্ত সংগঠনের আবির্ভাব হয়েছে, যারা গত ১৭ বছর স্বৈরাচারের সাথে মিলিত হয়ে কাজ চালিয়েছে। সেই কারণে তারা তাদের কমিটি প্রকাশ করে না। বর্তমানে তারা সাইবার ক্রাইমের মাধ্যমে নারীদের হেনস্তা করছে এবং গুপ্তভাবে নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, জামাত-শিবির গুপ্তভাবে রাজনীতি করে তাদের ফায়দা হাসিল করতে পারবে না।
ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, পরিচয় গোপন করে এমন চরিত্রহীনা রাজনীতি বন্ধ করার আহ্বান থাকবে আপনাদের প্রতি (গুপ্ত বাহিনীর)। পাশাপাশি, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ (৭১) বিশ্বাস করে না, তারা বাংলাদেশে রাজনীতি করতে পারে না। আপনারা গুপ্তভাবে রাজনীতি করবেন না, প্রকাশ্যে আসুন। আপনাদের বিরুদ্ধে কেউ কথা বললেও আপনারা ফেক আইডি দিয়ে প্রতিহত করেন। এই ফেক আইডির রাজনীতি বন্ধ করতে হবে। আমি ছাত্রদলের রাজনীতি করি, আমার পরিচয় আছে। আপনিও রাজনীতি করলে আপনার পরিচয় প্রকাশ্যে আনুন। আমরা সবাই ২৪ জুলাইয়ের আন্দোলনে একসাথে কাজ করেছি। আবার একসাথে থেকে আগামী বাংলাদেশ গড়ব। তবে আপনাদের প্রতি একটা অনুরোধ রাখবো, সাইবার বুলিং ও অনলাইন রাজনীতি থেকে সরে আসুন।

নারী নিপীড়নের গোবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ 

শাহাজান, গোবিপ্রবি:

‘গনতন্ত্রের মা‘  বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়  মসজিদে ১৫ আগস্ট  ২০২৫ (শুক্রবার)   আসরবাদ দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করে গোপালগঞ্জ বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু  কামনা করে দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ  মাহফিলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দূর্জয় শুভ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ সহ অনান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থীীবৃন্দ ও মুসল্লিগন।

গোবিপ্রবি ছাত্রদল সভাপতি দূর্জয় শুভ জানান, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তিনিই জাতিকে একটি সত্যিকার গণতন্ত্রের শক্তভিত্তির ওপরে দাঁড় করাতে চেয়েছিলেন। আনতে চেয়েছিলেন অর্থনৈতিক মুক্তি। দিতে চেয়েছিলেন জাতিকে সম্মান আর গৌরব। তার সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা, নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণাবলী এ দেশের গণমানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। বেগম খালেদা জিয়া সেই ধারাকে এগিয়ে নেন এবং বিএনপি অত্যন্ত জনপ্রিয় দলে পরিণত হয়। খালেদা জিয়ার সময়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ‘ইমার্জিং টাইগার’ খেতাবে ভূষিত হয়। তিনি একাধারে স্বৈরশাসকের আতঙ্ক, গণতন্ত্রের ধারক। আজ এই মহীয়সী নারীর শুভ জন্মদিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। দেশ বাসীর কাছে আপোষহীন জননেত্রীর জন্যে দোয়া চাই।

বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরকাল মনে রাখবে।”

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে গোবিপ্রবি  ছাত্রদলের দোয়া মাহফিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d