ছাত্রদল সভাপতির পদত্যাগের গুঞ্জনে যা বললেন সাধারণ সম্পাদক - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ছাত্রদল সভাপতির পদত্যাগের গুঞ্জনে যা বললেন সাধারণ সম্পাদক

ছাত্রদল সভাপতির পদত্যাগের গুঞ্জনে যা বললেন সাধারণ সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সভাপতির পদ হারিয়েছেন শুক্রবার (৩০ মে) সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। এবার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক বলেছেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
ফেসবুকে সভাপতির সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘টানা অনেকদিন বৃষ্টিতে ভিজে দলীয় কর্মসূচি পালন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই আজ কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি।আরও লিখেছেন, ‘ছাত্রদলের সভাপতির শারীরিক অসুস্থতার সময়ে নানাধরণের ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়তে দেখেছি। এগুলো সবই উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিকর প্রোপাগান্ডা। আপনারা সবাই এ ধরনের গুজব পরিহার করুন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d