জামায়াতের চমক, সভাপতি-সম্পাদকসহ ৫ পদে জয় - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
জামায়াতের চমক, সভাপতি-সম্পাদকসহ ৫ পদে জয়

জামায়াতের চমক, সভাপতি-সম্পাদকসহ ৫ পদে জয়

গাজীপুর জেলা আইনজীবী সমিতির (২০২৫-২৬ সেশনে) নির্বাচনে ১৬টি পদের মধ্যে জামায়াত সমর্থিত প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫টি পদে এবং সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেলই অংশ গ্রহণ করে।

বৃহস্পতিবার (২০ মে) ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ১ হাজার ৮৯০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪২৫ জন ভোটার ভোট প্রদান করেন। পরে রাতে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. সুলতান উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

বিভিন্ন মত-পথের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জামায়াত সমর্থিত প্রার্থীরা। ৫ আগস্টের পর কোনো নির্বাচনে জামায়াতের এ বিজয়কে গাজীপুরের রাজনীতিতে একটি নতুন মাইলফলক বলে মনে করছেন বিশ্লেষকরা।সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ড. শহিদ উজ্জামানকে (৫৬৪ ভোট) হারিয়ে জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আলহাজ মো. শামসুল হক ভূঁইয়া (৭৬৯ ভোট) নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে জামায়াতের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান কামাল (৬৯৩ ভোট) বিএনপি সমর্থিত প্রার্থী মো. সাইফুল ইসলাম মোল্লাকে (৬৪৮ ভোট) হারিয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে সহ-সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী ফখরু এবং সদস্য পদে আব্দুর রহিম ও মাহদী হাসান নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, বিএনপি সমর্থিত সহসভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে জয়লাভ করেছে। তাদের মধ্যে সহসভাপতি পদে আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক কামরুল হাসান রাসেল, অডিটর রবিউল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সালাহ উদ্দিন খান অপু, মহিলা সম্পাদিকা আজিজা আক্তার, সদস্য আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান এবং শ্যামল সরকার নির্বাচিত হয়েছেন।নির্বাচনের ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। নেটিজেনদের মতে, গাজীপুর জেলার আইনজীবী সমাজে এ ফলাফল একদিকে যেমন বিকল্প নেতৃত্বের উত্থানের ইঙ্গিত, অন্যদিকে তা রাজনৈতিক সমীকরণে নতুন মেরুকরণের বার্তা দিচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d