জুলাইয়ে নিম্নচাপ সৃষ্টির শঙ্কা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
জুলাইয়ে নিম্নচাপ সৃষ্টির শঙ্কা

জুলাইয়ে নিম্নচাপ সৃষ্টির শঙ্কা

চলতি জুলাইয়ে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক মাস মেয়াদী (জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানানো হয়।আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কিনা, দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

এদিকে চলতি জুলাইয়ে ৫ থেকে ৬ দিন দেশের কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এ মাসে দেশে বিচ্ছিন্নভাবে এক থেকে মৃদু (৩৬-৩৭৯° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

এছাড়া চলতি জুলাই মাসের প্রথমার্ধে মৌসুমি বৃষ্টিপাতজনিত কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানিসমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে মাসের দ্বিতীয়ার্ধে নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d