জুলাই কর্মসূচিতে খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা থাকবে : রিজভী - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
জুলাই কর্মসূচিতে খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা থাকবে : রিজভী

জুলাই কর্মসূচিতে খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা থাকবে : রিজভী

গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় সব রাজনৈতিক দল ও অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা এতে অংশগ্রহণ করবেন। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সব রাজনৈতিক দল ও অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা এতে অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (৩০ জুন) বিকেলে অনুষ্ঠান ঘিরে শৃঙ্খলা কমিটির মিটিং শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

রিজভী বলেন, আগামীকাল জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএনপির কর্মসূচি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে। এই কর্মসূচি অত্যন্ত সাফল্যমণ্ডিত ও মহিমান্বিত হবে। এখানে জাতীয় নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

কর্মসূচির শৃঙ্খলা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আমন্ত্রিত দলের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য এবং গুম-খুন হওয়া পরিবারের সদস্যরাও আসতে পারেন। তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, সবাইকে যথাযথভাবে তাদের আসনে বসাবেন।এ সময় উপস্থিত ছিলেন, শৃঙ্খলা কমিটির আহ্বায়ক সুলতান সালাউদ্দিন টুকু, সদস্যসচিব আমিনুল হক, ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব অধ্যাপক মোরশেদ হাসান খান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. জাহাঙ্গীর আলম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d