টটেনহামের ইউরোপা জয়: কারণ তাহলে এই - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
টটেনহামের ইউরোপা জয়: কারণ তাহলে এই

টটেনহামের ইউরোপা জয়: কারণ তাহলে এই

Oplus_131072

ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে পরশু ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছে টটেনহাম। ১৭ বছর পর টটেনহামের প্রথম শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান কার ছিল, এই প্রশ্নের উত্তরে বেশ কয়েকজনের নামই আসবে। তবে কিছু মানুষ মনে করছেন কোচ কিংবা খেলোয়াড়েরা নয়, টটেনহামের ইউরোপা লিগ জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দলটির ক্রেস্ট বা লোগো! কীভাবে সেই প্রশ্ন করতেই পারেন।
টটেনহামের লোগোতে বলের ওপর দাঁড়িয়ে আছে একটি মোরগ। এই মোরগের জন্যই অনেকেই নাকি আগেভাগে বাজি ধরেছিলেন টটেনহামের পক্ষে। ধরবেনই বা না কেন, এবারের মৌসুমটা যে পাখিওয়ালাদের!
এবার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে লিভারপুল। লিগ জয়ের ইউনাইটেডের রেকর্ড স্পর্শ করা দলটির লোগোতে আছে লিভার বার্ড নামের পৌরাণিক এক পাখির ছবি। ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ জিতে চমক দেখিয়েছে ক্রিস্টাল প্যালেস। শীর্ষ ফুটবলে প্রথমবার কোনো শিরোপাজয়ী দলটির প্রতীক ইগল।
এবার ইংল্যান্ডে লিগ কাপ জয়ী নিউক্যাসলেরও সঙ্গেও তো জড়িয়ে আছে পাখির নাম। না, দলটির লোগোতে পাখি নেই। তবে দলটির ডাকনাম তো ম্যাগপাই নামের দোয়েলজাতীয় পাখি।
টটেনহাম কেন চ্যাম্পিয়ন হলো বুঝেছেন তো! ইংলিশ ফুটবলে বছরটা যে পাখিদের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d