টার্নিং পয়েন্ট হতে পারে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ: ফখরুল - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
টার্নিং পয়েন্ট হতে পারে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ: ফখরুল

টার্নিং পয়েন্ট হতে পারে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ: ফখরুল

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ বর্তমান প্রেক্ষাপটে টার্নিং পয়েন্ট হতে পারে বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (১০ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের দাওয়াত দেয়া হয়েছে। লন্ডন সময় শুক্রবার (১৩ জুন) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ বৈঠক হবে। এ বৈঠককে আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই বৈঠকের গুরুত্ব অনেক বেশি। সব কিছু সঠিকভাবে হলে এ বৈঠক রাজনীতির জন্য ইতিবাচক ও টার্নিং পয়েন্ট হতে পারে। তিনি বলেন, বৈঠকটি হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। রাজনৈতিক সংকট সমাধানে এই বৈঠক বিরাট সম্ভাবনার সৃষ্টি হয়েছে; নতুন দিগন্তের সূচনা হতে পারে। এখন সেটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের ওপর যে তারা কীভাবে এটাকে সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। সবাইকে দায়িত্বশীল হতে হবে যেনো গণতন্ত্রের পথের যাত্রা বিঘ্ন না হয়। এজন্য জাতীয় ঐক্য দরকার।সরকার এপ্রিলে নির্বাচন করলে বিএনপি কী করবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এ বিষয়ে আমরা এখনো ভাবছি না, সিদ্ধান্ত নিইনি। তবে এপ্রিল নির্বাচনের বিষয়টি সরকার বিবেচনা করবে। কারণ এপ্রিল যৌক্তক সময় নয়। আমরা সংস্কার চাই না, নির্বাচন চাই’- এমন কথা একটি প্রোপাগান্ডা, এটির কোনো ভিত্তি নেই। বিএনপি এমন একটি দল, যার কোনো কিছু করে শেষ করা যায় না, যাবে না। এছাড়া নির্বাচনের আগে সরকারের আকার ছোট হতে হবে বলে মনে করেন মির্জা ফখরুল। সেইসঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলেও জানান বিএনপি মহাসচিব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d