ডিবির অভিযানে মাদক কারবারিদের গুলি, দুই পুলিশ সদস্য আহত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ডিবির অভিযানে মাদক কারবারিদের গুলি, দুই পুলিশ সদস্য আহত

ডিবির অভিযানে মাদক কারবারিদের গুলি, দুই পুলিশ সদস্য আহত

রাজধানীর পল্টন এলাকায় মাদক কারবারিদের ছোড়া গুলিতে ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। বুধবার (১৮ জুন) দিনগত রাতে এই ঘটনা ঘটে।আহতরা হলেন- এএসআই মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন। পরে রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভর্তি করা হয়। ডিবি লালবাগ বিভাগ সিনিয়র (সহকারী) পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে পল্টনের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত পাশে রাস্তার ওপর একটি প্রাইভেটকারকে প্রতিরোধ করার চেষ্টা করলে ভেতর থেকে মাদক কারবারিরা গুলি চালায়। এতে এএসআই আতিক হাসান ও কনস্টেবল গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দুজনকে ভর্তি দেওয়া হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাইভেটকারটি ডিবি হেফাজতে রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d