ডোবায় লাফ দিয়েও রক্ষা পেলেন না আ. লীগ নেতা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ডোবায় লাফ দিয়েও রক্ষা পেলেন না আ. লীগ নেতা

ডোবায় লাফ দিয়েও রক্ষা পেলেন না আ. লীগ নেতা

জনতার ভয়ে বাড়ির পাশের ডোবায় লাফ দিয়েও রক্ষা পেলেন না যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম। ডোবা থেকে তুলে তাকে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা।বুধবার (২ জুলাই) বেলা ৩টার দিকে কেশবপুর পৌরসভার ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রফিকুল ইসলাম আত্মগোপনে চলে যান। সম্প্রতি তিনি তার বাড়ি ভবানীপুর মোড়লপাড়া এলাকায় আসেন। বুধবার দুপুরের দিকে বিষয়টি জানতে পেরে স্থানীয় ছাত্র-জনতা বাড়িটি ঘেরাও করে রাখে। বিষয়টি বুঝতে পেরে রফিকুল ইসলাম কৌশলে একই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। সেখানেও ছাত্র-জনতা উপস্থিত হলে এক পর্যায়ে ভয়ে তিনি পাশের কচুরিপানা ভর্তি ডোবায় লাফ দেন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে স্থানীয়রা তাকে পুকুর থেকে তুলে পুলিশের হাতে সোপর্দ করে।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d