ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট দিলো সোকা বিশ্ববিদ্যালয় - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট দিলো সোকা বিশ্ববিদ্যালয়

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট দিলো সোকা বিশ্ববিদ্যালয়

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (৩০ মে) সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়টি অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। বিশ্ববিদ্যালয়ে ভাষণও দিয়েছেন তিনি।

এর আগে, এদিন টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সারেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দুদেশের মধ্যে ৬টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের জন্য ১.০৬৩ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেয় জাপান।

জাপান সফর শেষ করে প্রধান উপদেষ্টা শনিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করবেন। তিনি ওই দিন গভীর রাতে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এরও আগে, গত ২৭ মে অধ্যাপক ইউনূস চার দিনের জাপান সফরে টোকিও পৌঁছান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d