ড. ইউনূস-তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক শুক্রবার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ড. ইউনূস-তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক শুক্রবার

ড. ইউনূস-তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক শুক্রবার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রুদ্ধদ্বার বৈঠক হতে যাচ্ছে শুক্রবার (১৩ জুন)। বিশ্লেষকরা বলছেন, এ বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের সময় নিয়েই মূল আলোচনা হবে। গণতন্ত্রের সূতিকাগার যুক্তরাজ্যে এ বৈঠক থেকেই বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণের দুয়ার খুলবে। রাজনীতিতে আসবে সুবাতাস, সূচনা হবে নতুন দিগন্তের। এ বৈঠকের দিকেই তাকিয়ে পুরো দেশবাসী।শুক্রবার (১৩ জুন) সকাল ৯টায় ডরচেস্টার হোটেলে এ বৈঠক হতে যাচ্ছে।
রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, দুই ঘণ্টার এ বৈঠকে মূল আলোচনা হবে আগামী নির্বাচনের সময়সূচি নিয়ে। ড. ইউনূস এপ্রিলের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন করার যে ঘোষণা দিয়েছেন তাতে আপত্তি প্রধান দল বিএনপির। লন্ডন বৈঠকেই এর সমস্যার সমাধান হবে। নিষ্পত্তি হবে সব সংকটের। এমন আশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের। তিনি মনে করেন, বৈঠকটি হবে জাতির জন্য দিক নির্দেশনামূলক।সরকারের পক্ষ থেকে আয়োজন করা লন্ডন বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা করছে দুই পক্ষই। এই বৈঠকেই বিএনপির সঙ্গে সরকারের সব মতপার্থক্য ও দূরত্ব কেটে যাবে বলে আশায় বুক বেঁধেছেন দেশের মানুষ।
বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী লন্ডনে গেছেন। জানা গেছে, বৈঠকের ব্যাপারে তিনি তারেক রহমানকে সহযোগিতা করবেন। তবে ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে থাকবেন না তিনি। মূল বৈঠকটি হবে ওয়ান টু ওয়ান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বৈঠক ঘিরে দুই পক্ষেই ছাড় দেওয়ার মানসিকতা ফুটে উঠেছে। আর তা হলে সব টানাপোড়েন দূর হবে। কেটে যাবে আস্থার সংকট। লন্ডন বৈঠকেই খুলে যেতে পারে জাতীয় ঐক্যের দরজা।উল্লেখ্য, চার দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d