দাবি মেনে প্রজ্ঞাপন না দিলে ৩০ মে থেকে কঠোর কর্মসূচির হুমকি নার্সদের - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
দাবি মেনে প্রজ্ঞাপন না দিলে ৩০ মে থেকে কঠোর কর্মসূচির হুমকি নার্সদের

দাবি মেনে প্রজ্ঞাপন না দিলে ৩০ মে থেকে কঠোর কর্মসূচির হুমকি নার্সদের

Oplus_131072

ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (পাস) সমমান ঘোষণা করার প্রজ্ঞাপন জারি না হলে ৩০ মে থেকে কঠোর কর্মসূচিত যাওয়ার হুমকি দিয়েছে ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি। আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ডিপ্লোমা ইন নার্সিং কোর্সের সনদের মান স্নাতকের (পাস) সমান করার দাবিতে মানববন্ধন
সংবাদ সম্মেলনে কথা বলেন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির মন্ত্রণালয়ভিত্তিক প্রতিনিধি শিক্ষানবিশ নার্স এ বি শক্তি ও সালমান রাতুল এবং মিডওয়াইফারি শিক্ষার্থী মিথিলা ও ছোহাইমা রাফা। তাঁরা জানান, ২৯ মে তাঁদের দাবির বিষয়ে আন্তমন্ত্রণালয় সভা হওয়ার কথা রয়েছে। সেখানে যদি তাঁদের দাবি মেনে লিখিত কোনো প্রজ্ঞাপন না আসে, তাহলে তাঁরা কঠোর কর্মসূচিতে যাবেন।
এ বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির নেতারা বলেন, যে যোগ্যতা নিয়ে তাঁরা নার্সিংয়ে ভর্তি হন, তিন বছর পড়ালেখা ও পেশাগত পরীক্ষায় পাস করার পরও তাঁদের ডিগ্রির মান ভর্তিকালীনই থাকে; যা সম্পূর্ণ অমানবিক এবং শিক্ষার্ধীদের প্রতি বৈষম্য। এটি মেনে নেওয়ার কোনো সুযোগ নেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d