দুর্ঘটনার ২ দিন পেরিয়ে গেলেও নিহত একজনের পরিচয় মেলেনি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
দুর্ঘটনার ২ দিন পেরিয়ে গেলেও নিহত একজনের পরিচয় মেলেনি

দুর্ঘটনার ২ দিন পেরিয়ে গেলেও নিহত একজনের পরিচয় মেলেনি

নওগাঁর বদলগাছীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেলেও, দুর্ঘটনার ২ দিন পরও আরেক জনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।গত বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর দেড়টার দিকে বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক সড়কের একটি স্থানে একটি সিএনজিচালিত অটোরিকশা এবং বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন আরও ৩ জন, যাদেরকে স্থানীয়রা উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহতদের মধ্যে একজন হলেন বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামের ছুনচা মহন্তের ছেলে কার্তিক মহন্ত (৫২)। তিনি পেশায় একজন ছাপাখানা ব্যবসায়ী ছিলেন এবং হাটখোলা বাজারে ‘মা প্রিন্টিং প্রেস’ নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে। তবে, অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, “নিহত একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। আরেকজনের পরিচয় সনাক্তে আমরা বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছি। মরদেহটি বর্তমানে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের হিমঘরে সংরক্ষিত রয়েছে।তিনি আরও জানান, যদি কারও নিখোঁজ স্বজন থাকে বা কেউ সন্ধান চান, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানানো হচ্ছে। এদিকে, দুর্ঘটনায় আহতরা চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d