নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে জায়গা করে নেওয়া বাংলাদেশ দলের জন্য ৫০ লাখ টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম সোমবার (৭ জুলাই) রাতে এক বার্তায় এমনটা জানিয়েছেন।যেখানে বলা হয়েছে, ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ায় নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা যুব ও ক্রীড়া উপদেষ্টার।

সবশেষ গত বছরের অক্টোবরে সাফ চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ নারী দল। সেবার চ্যাম্পিয়ন হওয়ার পর দিনই বাফুফে ভবনে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা। সপ্তাহ খানেকের মধ্যে সেই অর্থ হাতে পেয়ে যান ফুটবলাররা।

এবার আরও একটি ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মেয়েরা। মিয়ানমার থেকে দেশে পা রাখার সাথে সাথে রোববার (৬ জুলাই) মধ্যরাতেই রাজকীয় সংবর্ধনা পেলেন আফঈদা-ঋতুপর্ণারা।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব নেওয়ার পর ক্রীড়াঙ্গনে সাফল্য আসলে তিনি তাৎক্ষণিক পুরস্কার ঘোষণা করেন। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব-২১ হকি দল বিশ্বকাপে নিশ্চিত, নারী সাফ চ্যাম্পিয়ন, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে ক্রীড়াবিদদের।

এবার এশিয়ান বাছাইয়ে দারুণ খেলেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে উড়িয়ে দেয় বাংলাদেশ। এরপর র‌্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকেও ২-১ গোল হারায় ঋতুপর্ণারা। সবশেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও ছাড় দেয়নি লাল-সবুজের প্রতিনিধিরা, তাদেরকেও উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে।

নারী এশিয়ান বাছাইপর্বে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিন ম্যাচে স্বপ্না-ঋতুপর্ণারা গোল করেছেন মোট ১৬টি, আর হজম করেছেন মাত্র একটি। এই পরিসংখ্যান দেখলেই বোঝা যায় যে, বাংলাদেশের মেয়েরা ঠিক কতটা দাপট দেখিয়ে এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d