প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির চার নেতা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির চার নেতা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির চার নেতা

Oplus_131072

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তাঁর সঙ্গে স্থায়ী কমিটির আরও তিনজন সদস্য রয়েছেন। তাঁরা হলেন, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মূলত দেশের চলমান পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় এসেছেন বিএনপির নেতারা। ঢাকা, ২৪ মে
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় এসেছেন বিএনপির নেতারা। ঢাকা, ২৪ মেছবি: তানভীর আহাম্মেদ
বিএনপির সঙ্গে বৈঠকের পর জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের। এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d