বিজিবিকে জিম্মি করে রেখেছিলেন শেখ হাসিনা: সারজিস - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বিজিবিকে জিম্মি করে রেখেছিলেন শেখ হাসিনা: সারজিস

বিজিবিকে জিম্মি করে রেখেছিলেন শেখ হাসিনা: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) পৃথিবীর যেকোনো বাহিনীকে টেক্কা দেওয়ার সক্ষমতা রাখলেও অতীতে আওয়ামী লীগ ও শেখ হাসিনা তাদের জিম্মি করে রেখেছিল। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রামে পথসভায় এ মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, হাসিনার কারণে বিজিবি এতদিন ভারতের বিরুদ্ধে তাদের শক্তিমত্তা প্রকাশ করতে পারেনি। সীমান্তে পুশইনের ঘটনা বাংলাদেশবিরোধী ভারতের ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করা উচিত।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখনও সন্তোষজনক নয়। যে ব্যক্তি (শেখ হাসিনা) বাংলাদেশের হাজারেরও বেশি মানুষকে হত্যার নির্দেশ দিয়েছেন, তাকে ভারত আশ্রয় দিয়েছে। তাই প্রতিবেশী দেশের সঙ্গে প্রতিবেশীর মতো আচরণ করতে হবে। যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রয় নেবেন, ততদিন ভারত-বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হবে না।সারজিস বলেন, ভারত তাদের নাগরিক কিংবা এজেন্টদের বাংলাদেশে পুশইনের মাধ্যমে ষড়যন্ত্র করছে। এ কারণে শুধু বিজিবি নয়, এই অঞ্চলের প্রতিটি নাগরিককেই সজাগ থাকতে হবে।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যখনই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র দেখবেন, তখনই তা প্রতিহত করুন।
পথসভায় উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ন মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা বিনা, ডোপুটি মুখ্য সংগঠক মাহমুদা মিতু, কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চলের রাসেল আহমেদ, এনসিপির লালমনিরহাট জেলা সমন্বয়ক রকিবুল হাসান প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d