বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত, সম্পাদক ইনামুল - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত, সম্পাদক ইনামুল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত, সম্পাদক ইনামুল

বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি পদে রিফাত রশীদ এবং সাধারণ সম্পাদক পদে মো. ইনামুল হাসান নির্বাচিত হয়েছেন।বুধবার (২৫ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাঈনুল ইসলাম ও মুখপাত্র নির্বাচিত হয়েছেন সিনথিয়া জাহীন আয়শা।

এর আগে দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে জন্য ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৫টা পর্যন্ত।

এরও আগে সোমবার (২৩ জুন) প্রথম কাউন্সিল সামনে রেখে সংগঠনটির নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। প্রকাশিত তালিকায় চারটি গুরুত্বপূর্ণ পদে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. রশিদুল ইসলাম (রিফাত রশীদ), সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন (মঞ্জু)।সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইব্রাহীম নিরব, ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক বিশেষ সেলের সেল সম্পাদক মো. ইনামুল হাসান (হাসান ইনাম) এবং ঢাকা মহানগর শাখার আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন (মুন্না)।

সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুঈনুল ইসলাম, খুলনা জেলা শাখার আহ্বায়ক তাসনিম আহমাদ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সদস্য সচিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d