বোমা হামলার হুমকিতে থাইল্যান্ডে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বোমা হামলার হুমকিতে থাইল্যান্ডে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বোমা হামলার হুমকিতে থাইল্যান্ডে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

থাইল্যান্ড থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ফলে মাঝপথেই বিমানটি ফিরে যায় ফুকেট বিমানবন্দরে।বৃহস্পতিবার (১২ জুন) আহমেদাবাদে বিমান দুর্ঘটনার রেশ কাটেনি। তার মধ্যেই শুক্রবার (১৩ জুন) সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, বিমানের মধ্যে বোমা রাখা হয়েছে, এমন হুমকি পেয়ে সঙ্গে সঙ্গে ফিরতি রুট ধরার সিদ্ধান্ত নেয় বিমান কর্তৃপক্ষ।এয়ারপোর্টস অব থাইল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট এইই ৩৭৯ অবতরণের পরেই সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। নিরাপত্তাবিধি মেনেই একে একে সব যাত্রীকে নামিয়ে আনা হয় বলে জানানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d