মব’ সৃষ্টিকারীদের কঠোর বার্তা অন্তর্বর্তী সরকারের - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মব’ সৃষ্টিকারীদের কঠোর বার্তা অন্তর্বর্তী সরকারের

মব’ সৃষ্টিকারীদের কঠোর বার্তা অন্তর্বর্তী সরকারের

দেশের সকল নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে ‘মব’ সৃষ্টিকারীদের কঠোর বার্তা দেওয়া হয়।রোববার (২২ জুন) রাতে সরকারের প্রেস উইংয়ের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ অনুরোধ করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি বলা হয়েছে, রোববার (২২ জুন) সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেপ্তার করে। এসময় ‘মব’ কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে।

বিবৃতিতে নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়, ‘সরকার দেশের সকল নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানাচ্ছে।’ একই সঙ্গে আশ্বস্ত করা হয়, ‘অভিযুক্ত সকল ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থি ও ফৌজদারি অপরাধ। ‘মব’ সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’এছাড়াও বিবৃতিতে, ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সকল নাগরিককে সহনশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ জানানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d