মাইলস্টোন কলেজে তোপের মুখে আসিফ নজরুল ও শফিকুল আলম - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মাইলস্টোন কলেজে তোপের মুখে আসিফ নজরুল ও শফিকুল আলম

মাইলস্টোন কলেজে তোপের মুখে আসিফ নজরুল ও শফিকুল আলম

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শিক্ষার্থীদের তোপের মুখে কলেজ ক্যাম্পাস থেকে বের হতে পারছেন না তারা।মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় ড. আসিফ নজরুল ও শফিকুল ইসলাম মাইলস্টোন কলেজের ৫ নম্বর ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন। তখন তাদের ঘিরে ধরেন শিক্ষার্থীরা। এ সময় কলেজের শিক্ষকদের সহায়তায় আবারও ৫ নম্বর ভবনে প্রবেশ করেন তারা।

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের দুর্ঘটনাকবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে বের হওয়ার সময় ড. আসিফ নজরুল ও শফিকুল আলমের পথরোধ করেন শিক্ষার্থীরা। তখন শিক্ষার্থীরা তাদের ৫ নম্বর ভবনে ঢুকিয়ে অবরুদ্ধ করেন। এ সময় শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা।বিক্ষোভরত একাদশ শ্রেণির শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, বিমান দুর্ঘটনায় গতকাল অন্তত ৪০ জন নিহত হয়েছে। কিন্তু বলা হচ্ছে ২৭ জন মারা গেছে। অথচ এখনো অনেক শিক্ষার্থীর লাশ খুঁজে পাচ্ছেন না অভিভাবকেরা। এছাড়া এ ঘটনার সুষ্ঠু তদন্ত করার বিষয়েও সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস দেওয়া হয়নি। তাই তারা আন্দোলন করছেন।এর আগে শিক্ষার্থীরা ৬ দফা দাবি তুলে ধরেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের ৬য় দফা দাবির মধ্যে রয়েছে- নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d