মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে ইফতার করলেন সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুল ইসলাম আরিফ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে ইফতার করলেন সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুল ইসলাম আরিফ

মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে ইফতার করলেন সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুল ইসলাম আরিফ

রাকিবুল ইসলাম রঞ্জু:মঙ্গলবার বিকেলে সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের আনন্দপুর দারুলউলুম মাদ্রাসায় উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সাভার পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম আরিফের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ দোয়া করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আশরাফুল ইসলাম আরিফ বলেন।

আজকের এই পবিত্র রমজান মাসে, আমার আমন্ত্রণে আপনারা কষ্ট করে এই ইফতার ও দোয়া মাহফিলে শরিক হয়েছেন, সেজন্য আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পবিত্র রমজান মাস শুধু না খেয়ে থাকার নাম নয়; এটি আত্মশুদ্ধি, সংযম এবং ত্যাগের মাস। মহান আল্লাহ তাআলা আমাদের এই মাস দিয়েছেন যাতে আমরা নিজেদের গুনাহ মাফ করিয়ে নিতে পারি এবং একে অপরের প্রতি সহমর্মী হতে পারি।

ব্যস্ততার কারণে আমাদের হয়তো সেভাবে দেখা বা কথা হয় না। আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্যই হলো আপনাদের সাথে একটু সময় কাটানো এবং সবাই মিলে আল্লাহর দরবারে হাত তোলা। রমজানের এই বরকতময় সময়ে আমরা যেন হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন।

ইফতারের সময় ঘনিয়ে আসছে, তাই আমি কথা আর বাড়াবো না। আমার অগোচরে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসুন, আমরা সবাই মিলে দেশের জন্য, দশের জন্য এবং আমাদের নিজেদের পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবার রোজা এবং ইবাদত কবুল করুন।

ইফতার মাহফিলে স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব, নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন। শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d