মানবিক সাতক্ষীরা উদ্যোগে ইফতার বিতরণ। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মানবিক সাতক্ষীরা উদ্যোগে ইফতার বিতরণ।

মানবিক সাতক্ষীরা উদ্যোগে ইফতার বিতরণ।

মানবিক সাতক্ষীরা উদ্যোগে ইফতার বিতরণ।

 

মানবিক সাতক্ষীরা উদ্যোগে ইফতার বিতরণমানবিক সাতক্ষীরা উদ্যোগে ইফতার বিতরণ।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় সাধারণ মানুষের হাতে ইফতারি তুলে দিচ্ছে মানবিক সাতক্ষীরা স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনগুলো পথশিশু, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষসহ দায়িত্বের খাতিরে পথে থাকা মানুষকে ইফতার করাবে। এই উদ্যোগের পেছনে রয়েছে একদল তরুণ স্বেচ্ছাসেবক। এমন দুটি উদ্যোগের কথা জানাচ্ছেন । পথের জটলা ঠেলে ইফতারের ঠিক আগমুহূর্তে হাজির হতে হলো মানবিক সাতক্ষীরার স্বেচ্ছাসেবকরা।
খুলনা রেলওয়ে স্টেশনের সামনের রাস্তা ধরে এগোতেই দেখা মিলল একদল তরুণের। ইফতারের সময়ও ঘনিয়ে এসেছে। সেখানেই হলো ইফতারের আয়োজন।

প্রায় ৫০ জন শিশু-কিশোর ও বৃদ্ধ । তাদের সারি ধরে বসানো হলো। স্বেচ্ছাসেবক তরুণেরা কেউ ইফতারির প্যাকেট বিতরণ করছেন, কেউ পানি বোতল বিতরন করছে । কয়েকজন আবার ইফতারির প্যাকেট হাতে রাস্তার দিকে ছুটে গেলেন। ফুটপাতের দোকানিদের হাতে তুলে দিলেন সেগুলো। যেন তাঁরা একই পরিবারের সদস্য।

ইফতার শেষে কথা হলো মানবিক সাতক্ষীরা প্রতিষ্ঠাতা সভাপতি আনিছুর রহমান ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস. এম ইশারুল ইসলামের সঙ্গে। তারা বলেন, ‘আমরা মাসজুড়েই এই ইফতার আয়োজন করব। এটা একটা সামাজিক সংগঠন আমরা ইফতার করাই পথচারীদের। কোনো কোনো দিন চলে যাই মাদ্রাসা, এতিমখানা কিংবা বৃদ্ধাশ্রমে। একেক দিন একেক জায়গায়।’

তাদের কাছেই জানা গেল, ২০২১ সালে তাঁদের সংগঠনের যাত্রা শুরু। এতিম শিশুদের পড়ানোর পাশাপাশি তাদের পুনর্বাসনও করা হবে এই সংগঠনের মাধ্যমে । এ কাজে তারা নিজেদের বেতনের একটি অংশ খরচ করেন। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন প্রায় ৫০ জন তরুণ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d