মাসে এক সপ্তাহ কর্মস্থল ফাঁকি দেওয়ার দায় স্বীকার, মহাহিসাব নিয়ন্ত্রকের দৃষ্টি আকর্ষণ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মাসে এক সপ্তাহ কর্মস্থল ফাঁকি দেওয়ার দায় স্বীকার, মহাহিসাব নিয়ন্ত্রকের দৃষ্টি আকর্ষণ

মাসে এক সপ্তাহ কর্মস্থল ফাঁকি দেওয়ার দায় স্বীকার, মহাহিসাব নিয়ন্ত্রকের দৃষ্টি আকর্ষণ

অনুসন্ধানী প্রতিবেদকঃ-ভোলা জেলার মনপুরা উপজেলা হিসাব রক্ষণ অফিস প্রায় কর্ম দিবসে থাকে তালাবদ্ধ এবং রাষ্ট্রীয় শোক অমান্য শিরোনামে স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রচারিত হয়। পরবর্তীতে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের মুখে প্রতিমাসে এক সপ্তাহ কর্মস্থলে অনুপস্থিত থাকার দায় স্বীকার করেন উক্ত অফিসের অভিযুক্ত কর্মচারী আহমদুর রহমান ডালিম। পরবর্তীতে ওই কল রেকর্ডটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। অনুসন্ধানে জানা যায় অভিযুক্ত কর্মচারী আহমদুর রহমানকে ৩ বছর পূর্বে মনপুরা উপজেলা শাস্তিমূলক বদলি করা হয়। উক্ত উপজেলায় যোগদানের পর থেকে স্থানীয় হিসাবরক্ষণ অফিসের কর্তৃপক্ষকে নানা ভাবে ম্যানেজ করে এভাবেই নিয়মিত কর্মস্থল ফাঁকি দেন আহমদুর রহমান ডালিম। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোকে অমান্য করে উক্ত তিন দিনেই উপজেলা হিসাব রক্ষণ অফিস বন্ধ রেখে কর্মস্থলের বাহিরে ছিলেন অভিযুক্ত কর্মচারী। পরবর্তীতে ধারাবাহিকভাবে সংবাদ প্রচার হওয়ায় ঘটনাটি ধাপাচাপা দেওয়ার জন্য অভিযুক্ত কর্মচারী উক্ত তিন দিনই ছুটিতে ছিলেন বলে বিভিন্ন মাধ্যমে প্রচার করেন হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তাবৃন্দ। তবে জনমনে প্রশ্ন? ৩ দিনের রাষ্ট্রের শোকের মতো এমন একটি গুরুত্বপূর্ণ দিবসে উক্ত ৩দিনের আহামেদুর রহমান অনুপস্থিত বা কর্তৃপক্ষের বাহানামূলক ছুটি দেওয়ার বিষয়টি কতটা আইনসঙ্গত। যা নিয়ে নানা কৌতুহল তৈরি হয়েছে স্থানীয় সচেতন মহলের মধ্যে। মনপুরা উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালনরত উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জানান, অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে নানা অনিয়ম নিয়ে আগামী রবিবার ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষ তদন্ত করবেন। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিয়ে মহা হিসাব নিয়ন্ত্রকে বারবার মুঠোফোনের চেষ্টা করেও পাওয়া যায়নি।

উল্লেখ্য, অভিযুক্ত কর্মচারী আহামদুর রহমান ডালিম তদন্ত কার্যক্রম কতটা সচ্ছ হয় তা নিয়ে রয়েছে জনমনে ব্যাপক প্রশ্ন। স্বচ্ছ জবাব চাহিতামূলক তদন্তের অতিদ্রুত বদলিপূর্বক ব্যবস্থা গ্রহণ চায় স্থানীয় জনসাধারণ। তবে ঘটনার কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো ব্যবস্থা নেয়নি হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তাবৃন্দ।

অভিযুক্ত কর্মচারী আহমেদুর রহমানের দুর্নীতি ও নানা অনিয়ম নিয়ে আসছে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন। আসছে দ্বিতীয় পর্ব


 

গোবিপ্রবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থীতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের  লিপুস ক্যান্টিন থেকে বিক্ষোভ  মিছিল  শুরু হয়ে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে নেতাকর্মীদের বক্তৃতার মাধ্যমে বিক্ষোভ মিছিল কর্মসূচী শেষ হয়। বিক্ষোভ মিছিলে আনুমানিক হাজারের অধিক নেতাকর্মীর উপস্থিতি দেখ যায়।
এসময়  বিশ্ববিদ্যালয় ছাত্রদলের  সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার গালিব, সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার,   যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজান ইসলাম, মাসুদ রানা, আরিফুল ইসলাম, নূরজামাল, আল রোহান, বাতেন সরকার, শফিকুল ইসলাম, জাহিদ কামাল,  দপ্তর সম্পাদক তর্কি ইয়াছির,  সহ সকল  পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে স্লোগান দেয়, ❝নারী অধিকার রক্ষা করতে, ছাত্রদল সজাগ থাকবে। দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। শিবির আর স্বৈরাচার, মিলেমিশে একাকার। নারী হেনস্থার আস্তানা, এ বাংলায় হবে না।❞
বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ বলেন, নারীদের অধিকার নিয়ে কথা বলে যে সংগঠন, তা জাতীয়তাবাদী ছাত্রদল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৫ আগস্টের পর একটি গুপ্ত সংগঠনের আবির্ভাব হয়েছে, যারা গত ১৭ বছর স্বৈরাচারের সাথে মিলিত হয়ে কাজ চালিয়েছে। সেই কারণে তারা তাদের কমিটি প্রকাশ করে না। বর্তমানে তারা সাইবার ক্রাইমের মাধ্যমে নারীদের হেনস্তা করছে এবং গুপ্তভাবে নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, জামাত-শিবির গুপ্তভাবে রাজনীতি করে তাদের ফায়দা হাসিল করতে পারবে না।
ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, পরিচয় গোপন করে এমন চরিত্রহীনা রাজনীতি বন্ধ করার আহ্বান থাকবে আপনাদের প্রতি (গুপ্ত বাহিনীর)। পাশাপাশি, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ (৭১) বিশ্বাস করে না, তারা বাংলাদেশে রাজনীতি করতে পারে না। আপনারা গুপ্তভাবে রাজনীতি করবেন না, প্রকাশ্যে আসুন। আপনাদের বিরুদ্ধে কেউ কথা বললেও আপনারা ফেক আইডি দিয়ে প্রতিহত করেন। এই ফেক আইডির রাজনীতি বন্ধ করতে হবে। আমি ছাত্রদলের রাজনীতি করি, আমার পরিচয় আছে। আপনিও রাজনীতি করলে আপনার পরিচয় প্রকাশ্যে আনুন। আমরা সবাই ২৪ জুলাইয়ের আন্দোলনে একসাথে কাজ করেছি। আবার একসাথে থেকে আগামী বাংলাদেশ গড়ব। তবে আপনাদের প্রতি একটা অনুরোধ রাখবো, সাইবার বুলিং ও অনলাইন রাজনীতি থেকে সরে আসুন।

নারী নিপীড়নের গোবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ 

শাহাজান, গোবিপ্রবি:

‘গনতন্ত্রের মা‘  বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়  মসজিদে ১৫ আগস্ট  ২০২৫ (শুক্রবার)   আসরবাদ দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করে গোপালগঞ্জ বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু  কামনা করে দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ  মাহফিলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দূর্জয় শুভ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ সহ অনান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থীীবৃন্দ ও মুসল্লিগন।

গোবিপ্রবি ছাত্রদল সভাপতি দূর্জয় শুভ জানান, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তিনিই জাতিকে একটি সত্যিকার গণতন্ত্রের শক্তভিত্তির ওপরে দাঁড় করাতে চেয়েছিলেন। আনতে চেয়েছিলেন অর্থনৈতিক মুক্তি। দিতে চেয়েছিলেন জাতিকে সম্মান আর গৌরব। তার সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা, নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণাবলী এ দেশের গণমানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। বেগম খালেদা জিয়া সেই ধারাকে এগিয়ে নেন এবং বিএনপি অত্যন্ত জনপ্রিয় দলে পরিণত হয়। খালেদা জিয়ার সময়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ‘ইমার্জিং টাইগার’ খেতাবে ভূষিত হয়। তিনি একাধারে স্বৈরশাসকের আতঙ্ক, গণতন্ত্রের ধারক। আজ এই মহীয়সী নারীর শুভ জন্মদিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। দেশ বাসীর কাছে আপোষহীন জননেত্রীর জন্যে দোয়া চাই।

বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরকাল মনে রাখবে।”

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে গোবিপ্রবি  ছাত্রদলের দোয়া মাহফিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d