মুখ ফসকে’ ইসরায়েলের বিপক্ষে বক্তব্য দিলেন মার্কিন রাষ্ট্রদূত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মুখ ফসকে’ ইসরায়েলের বিপক্ষে বক্তব্য দিলেন মার্কিন রাষ্ট্রদূত

মুখ ফসকে’ ইসরায়েলের বিপক্ষে বক্তব্য দিলেন মার্কিন রাষ্ট্রদূত

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শে এক বিবৃতিতে মুখ ফসকে বলেছেন, ‘ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়াচ্ছে’। পরে আবার তিনি নিজের বক্তব্য সংশোধন করে বলেন, ‘ইরান মধ্যপ্রাচ্যে ‘বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়াচ্ছে’। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্যের সময় তিনি এই কথা বলেন।জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে গিয়ে এই কাণ্ড ঘটান তিনি। শনিবার (২১ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত ডরোথি শে বলেন, “ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়েছে”। পরে সঙ্গে সঙ্গে তিনি নিজ বক্তব্য সংশোধন করেন।

ডরোথি শে পরবর্তীতে বলেন, এই সংঘাতের জন্য ইরান দায়ী এবং তেহরানকে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে একটি চুক্তিতে রাজি হওয়া উচিত ছিল।

এই ঘটনাটি এমন এক সময় ঘটলো, যখন যুক্তরাষ্ট্র জাতিসংঘে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে এবং ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে আসছে। তবে রাষ্ট্রদূতের এ ধরনের ভাষাগত ভুল কিছুটা বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে, যদিও তিনি তা সঙ্গে সঙ্গেই সংশোধন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d