যশোরে করোনায় দুজনের মৃত্যু - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
যশোরে করোনায় দুজনের মৃত্যু

যশোরে করোনায় দুজনের মৃত্যু

যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে গত পাঁচ দিনে যশোরে তিনজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজনের মৃত্যু হয়। এছাড়া আরও তিনজন সন্দেহভাজন হিসেবে চিকিৎসাধীন রয়েছেন।নিহতরা হলেন- বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের শেখ আমির হোসেন (৬৮) ও মনিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের ইউসুফ হোসেন (৪২)। বুধবার (১৮ জুন) ভোরে আমির হোসেন ও রাত ১২টার দিকে ইউসুফ হোসেন মারা যান ৷ মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে ইউসুফের করোনা শনাক্ত হয়। তারা দুজনই যশোর জেনারেল হাসপাতালে সাধারণ রোগী হিসেবে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাদের আইসিইউতে শিফট করা হয়েছিল। করোনা সেলের মুখপাত্র ডা. ফারুক এহতেশাম পরাগ বলেন, উপসর্গ দেখে সন্দেহ হলে শহরের একটি প্রাইভেট হাসপাতাল থেকে র‍্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে তাদের পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। করোনার প্রকোপ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় একটি আইসিইউ’র অর্ধেকে থাকছেন সাধারণ রোগী ও বাকী অর্ধেকে করোনা রোগী। তবে দ্রুতই করোনা রোগীদের জন্য আইসিইউ প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন এই চিকিৎসক।যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আরটিপিসিআর ল্যাব প্রস্তুত করা হয়েছে। কীট পেলেই পরীক্ষা শুরু করা যাবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মজিদ। সরকারিভাবে যবিপ্রবি’র আরটিপিসিআর ল্যাবে ২০২৩ সালের ২১ জুলাই পর্যন্ত যশোরসহ এ অঞ্চলের সাত জেলার ১ লাখ ৬ হাজার ৩২৬টি কোভিড নমুনা টেস্ট করা হয়। এর মধ্যে ২২ হাজার ৭৯৯টি পজিটিভ ছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d