রাজউকের এত বড় নিয়োগ কার্যক্রম হঠাৎ বাতিল কেন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
রাজউকের এত বড় নিয়োগ কার্যক্রম হঠাৎ বাতিল কেন

রাজউকের এত বড় নিয়োগ কার্যক্রম হঠাৎ বাতিল কেন

Oplus_131072

বড় ধরনের নিয়োগ কার্যক্রম বাতিল করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। রাজস্ব খাতভুক্ত ১১৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি কেন এবং কি কারণে বাতিল করা হয়েছে, তার আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি না হলেও রাজউকের পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমরা মনে করছি এ সময়টি ভালো নয়।নিয়োগ কার্যক্রম চালানো কঠিন। দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়োগ কার্যক্রম চালানো কঠিন। তাই সাময়িক বাতিল করা হয়েছে। তবে পদের আকার, নিয়োগ শর্ত সব ঠিক থাকবে। বিরতি দিয়ে এ নিয়োগে বিজ্ঞাপন আবার দেওয়া হবে।’ কোনো তদবির বা চাপ এসেছে কি না, সে প্রশ্নের জবাব সরাসরি দেননি ওই কর্মকর্তা।
১২ মে রাজউক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজস্ব খাতভুক্ত ১১৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। অনিবার্য কারণবশত এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১৮ পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে ২০২৩ সালের ১৭ অক্টোবর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওই বছরের ১৯ অক্টোবর আবেদন শুরু হয়ে চলে ১৯ নভেম্বর পর্যন্ত। দেশের যেকোনো জেলার প্রার্থীরা এ নিয়োগে আবেদনের সুযোগ পেয়েছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d