মাদারীপুরে ঘুষ নিয়ে চাকরি প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে একটি মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (২ জুলাই) দুপুরে কালকিনি উপজেলার উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে অফিসে অভিযান চালানো হয়।
এ সময় উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ও অন্যান্যদের সাক্ষাৎকার গ্রহণ করেন দুদকের কর্মকর্তা।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ও সহকারী-প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম করা হয়েছে বলে জানান মাদারীপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।
Leave a Reply