শ্যামনগর জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয় অভ্যন্তরে ঢালাই রাস্তার উদ্বোধন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শ্যামনগর জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয় অভ্যন্তরে ঢালাই রাস্তার উদ্বোধন

শ্যামনগর জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয় অভ্যন্তরে ঢালাই রাস্তার উদ্বোধন

মিলন হোসেন, শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর সদর ইউনিয়নের ফুলতলা মোড়স্থ জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয় অভ্যন্তরের দুইশত ফুট জরাজীর্ন সংযোগ রাস্তার সিসি ঢালাইকরন কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে দূর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ওয়াল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় রবিবার সকাল ১০ টায় উক্ত নির্মাণ কাজের উদ্বোধন করেন শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড জহুরুল হায়দার বাবু। এসময় এত্র স্কুলের শিক্ষকমণ্ডলী, গন্যমান্য ব্যাক্তবর্গ, সাংবাদিকবৃন্দ সহ ওয়াল্ড ভিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তৃতায় চেয়ারম্যান এ্যাড জহুরুল হায়দার বাবু ওয়াল্ড ভিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই স্কুলটিতে দূর্যোগকালীন সময়ে অনেক মানুষ আশ্রয় নিয়ে থাকে। বৃদ্ধ, প্রতিবন্ধী, নারী শিশু সহ সকলেই যাতে দূর্যোগকালীন সময়ে এই আশ্রয়কেন্দ্রটিতে আশ্রয় নিতে পারে সেজন্য ৬ ফুট প্রস্থের দুশত ফুট সি সি ঢালাই রাস্তাটি করে দেওয়া হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d