শ্যামনগরে নৌকার ভরাডুবি নির্যাতিত চেয়ারম্যান রহিমের জয় নৌকা-২ স্বতন্ত্র বিদ্রোহী-৭ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শ্যামনগরে নৌকার ভরাডুবি নির্যাতিত চেয়ারম্যান রহিমের জয় নৌকা-২ স্বতন্ত্র বিদ্রোহী-৭

শ্যামনগরে নৌকার ভরাডুবি নির্যাতিত চেয়ারম্যান রহিমের জয় নৌকা-২ স্বতন্ত্র বিদ্রোহী-৭

জি এম মামুন নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার বৃহত্তম  শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে চতুর্থ ধাপে  ৯ টি ইউনিয়নে ২৬ শে ডিসেম্বর সকাল ৮ থেকে  বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শ্যামনগর ৯টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতিকের বিজয় হয়েছে ২ জন প্রার্থী। ৭ জন বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী বেসরকারী ভাবে জয়লাভ করেছেন।

উল্লেখ্য শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাজনৈতিক রোষানলে ও পূর্বের মাস কয়েক আগে প্রতিপক্ষ কর্তৃক শারীরিক নির্যাতনের শিকার চেয়ারম্যান আব্দুর রহিম। পুনরায় টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শ্যামনগর উপজেলার ৯ টা ইউনিয়নে প্রতিটি কেন্দ্রে  অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুজার গিফারী, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদের দিকনির্দেশনায় সকল স্তরের প্রশাসনের শক্ত ভূমিকায়। ভোটার গণ তাদের ন্যায্য ভোট অধিকার প্রয়োগ করেছে।

শ্যামনগর উপজেলার ৯ টি ইউনিয়নে বিজয়ী প্রার্থীরা কাশিমাড়ী ইউনিয়নে আওয়ামীলীগের সদ্য বহিষ্কার  বিদ্রোহী প্রার্থী  আনিছুজ্জামান আনিচ, নুরনগর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান বখতিয়ার আহমেদ, কৈখালীতে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম,   গাবুরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জি এম মাসুদুল আলম,  বুড়িগোয়ালীনি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামায়াত সমর্থিত হাজী নজরুল ইসলাম,

রমজাননগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের সদ্য বহিষ্কার বিদ্রোহী প্রার্থী শেখ আল মামুন,  পদ্মপুকুর ইউনিয়নে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মোঃ আমজাদুল ইসলাম, আটুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ বহিষ্কার বিদ্রোহী আবু সালেহ, মুন্সিগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী অসীম কুমার মৃধা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d