সাতক্ষীরা সীমান্ত দিয়ে আরও ২৩ জনকে ঠেলে পাঠাল বিএসএফ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সাতক্ষীরা সীমান্ত দিয়ে আরও ২৩ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে আরও ২৩ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

Oplus_131072

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার ভোরে তাঁদের বাংলাদেশের ভেতরে পাঠানো হয়।

কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার খালিশা সীমান্ত। স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের বিভিন্ন এলাকা থেকে ওই ২৩ জনকে আটক করে গতকাল সোমবার স্বরূপনগর এলাকায় রাখা হয়। পরে আজ ভোরে তাঁদের কুশখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এরপর তাঁদের কুশখালী বিজিবি ক্যাম্পে নেওয়া হয়।
এ সম্পর্কে কুশখালী বিজিবি ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে কথা বলছি। বিস্তারিত জানতে হলে ৩৩ বিজিবির সাতক্ষীরার প্রধান কার্যালয়ে কথা বলতে হবে।’

এ বিষয়ে জানতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে ৩৩ বিজিবির প্রধান কার্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘যাঁদের ভারত থেকে ঠেলে দেওয়া হয়েছে, তাঁদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। এ বিষয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’

এর আগে ৯ মে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা-সংলগ্ন পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৩ জনকে রেখে যায় বিএসএফ। তাঁদের উদ্ধারের পর যাচাই-বাছাই শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d