সাবেক এমপি জেবুন্নেছাকে ৩ মামলায় ফের গ্রেপ্তার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সাবেক এমপি জেবুন্নেছাকে ৩ মামলায় ফের গ্রেপ্তার

সাবেক এমপি জেবুন্নেছাকে ৩ মামলায় ফের গ্রেপ্তার

বরিশাল-৫ আসনের সাবেক এমপি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জেবুন্নেছা আফরোজকে নতুন তিন মামলায় ফের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বরিশাল জেলহাজত থেকে আদালতে আনা হয় জেবুন্নেছা আফরোজকে। এসময় তার নামে দায়ের হওয়া তিনটি মামলায় গ্রেপ্তারের আবেদন করে পুলিশ। আদালত তিনটি মামলায় জেবুন্নেছাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।তিনি বলেন, বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ দুটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন। মঙ্গলবার তার নামে দায়ের হওয়া আরও তিনটি মামলায় শোনএ্যারেস্ট দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। হত্যার অভিযোগসহ পাঁচ মামলায় গ্রেপ্তার হয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে আছেন জেবুন্নেছা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d