সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক, তাঁর স্ত্রী ও মেয়ের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক, তাঁর স্ত্রী ও মেয়ের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক, তাঁর স্ত্রী ও মেয়ের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Oplus_131072

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তাঁর স্ত্রী শিরিন আকতার, মেয়ে ফারজানা আক্তারের ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বুধবার এ আদেশ দেন।
দুদক আদালতকে বলেছে, এই ৯ ব্যাংক হিসাবে থাকা অর্থের পরিমাণ ১ কোটি ৩৮ লাখ ৪ হাজার ৯৬ টাকা। এসব ব্যাংক হিসাবের অর্থ হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে।
আদালত শুনানি নিয়ে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ দেন।
দুদক আদালতকে লিখিতভাবে জানিয়েছে, আব্দুর রাজ্জাক ও তাঁর আত্মীয়স্বজনের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, দলীয় পদসহ মনোনয়ন-বাণিজ্য, নিয়োগবাণিজ্য, সরকারি জমি আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

মাধবী দেবনাথের ব্যাংক হিসাব জব্দ
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
দুদকের তথ্য অনুযায়ী, মাধবী দেবনাথের ১২টি ব্যাংক হিসাবে থাকা অর্থের পরিমাণ ৩৪ লাখ ৩৯ হাজার টাকা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d