সামরিক অভিযান ‘শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত ছিল’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সামরিক অভিযান ‘শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত ছিল’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সামরিক অভিযান ‘শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত ছিল’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া পোস্টে বলেছেন, ‘আগ্রাসনের জন্য ইসরায়েলকে শাস্তি দিতে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান শেষ মুহূর্ত পর্যন্ত, ভোর ৪টা পর্যন্ত অব্যাহত ছিল।’তিনি বলেন, ‘সমস্ত ইরানি এবং আমি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই, যারা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রিয় দেশকে রক্ষা করতে প্রস্তুত থাকে এবং যারা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর যেকোনো আক্রমণের জবাব দেয়।’তেহরানের স্থানীয় সময় ভোর ৪টা, ইরানের বিরুদ্ধে ‘আগ্রাসন’ বন্ধে ইসরায়েলকে এই সময় বেঁধে দিয়েছিলেন আরাঘচি।

ইসরায়েল এই সময়সীমা অনুসরণ করলে ‘এর পরে পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই’ বলে আগের বিবৃতিতে জানিয়েছিলেন তিনি। সূত্র: বিবিসি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d