স্যোশাল মিডিয়ায় আলোচনায় আসা কে এই আশিক চৌধুরী? - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
স্যোশাল মিডিয়ায় আলোচনায় আসা কে এই আশিক চৌধুরী?

স্যোশাল মিডিয়ায় আলোচনায় আসা কে এই আশিক চৌধুরী?

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আশিক চৌধুরী। সাম্প্রতিক সময়ে তার বেশ কিছু কাজ আলোচনায় এসেছে। এর মধ্যে স্টারলিংক ও নাসার সঙ্গে চুক্তি অন্যতম। বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশংসায় ভাসছেন তিনি।আশিক চৌধুরীর জন্ম চাঁদপুরে, তবে বাবার চাকরির সুবাদে তার শৈশব কাটে যশোরে। তিনি সিলেট ক্যাডেট কলেজে পড়াশোনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পরে লন্ডনের বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া তিনি চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট।

কর্মজীবন

আশিক চৌধুরী তার কর্মজীবন শুরু করেন ফেব্রুয়ারি ২০০৭ সালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে। ২০০৬ সালের আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং সেখানে মার্চ ২০১১ পর্যন্ত ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি দ্য বেঞ্চ নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার সহ-প্রতিষ্ঠা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d