হামজার গোলে এগিয়ে বাংলাদেশ, মাঠের বাইরে চরম অব্যবস্থাপনা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
হামজার গোলে এগিয়ে বাংলাদেশ, মাঠের বাইরে চরম অব্যবস্থাপনা

হামজার গোলে এগিয়ে বাংলাদেশ, মাঠের বাইরে চরম অব্যবস্থাপনা

Oplus_131072

জামাল ভূঁইয়া কর্নার নিতে এগিয়ে গেলেন—ডান পায়ের ভেতরটা দিয়ে বাঁকানো এক বল উঠল ভুটানের গোলমুখে। লাল জার্সির কয়েকজন ফুটবলার তখন বলের দিকে ঝাঁপিয়ে পড়েছেন। এ যেন গোলের মরিয়া চেষ্টা!

এমন সময় ভিড়ের মধ্যে লাফিয়ে উঠে হেড করলেন হামজা চৌধুরী! ইংল্যান্ডে জন্ম নেওয়া, লেস্টার সিটির হয়ে লিগে ৯১ ম্যাচে একমাত্র গোলের সেই স্মৃতি পেছনে ফেলে আজ যেন এক নতুন পরিচয়ে হাজির তিনি। বাংলাদেশের জার্সিতে মাত্র দ্বিতীয় ম্যাচ, আর তাতেই ইতিহাস লিখলেন হামজা! নিখুঁত এক হেড—বল ছুঁল জালের ভেতর। মুহূর্তেই গর্জে উঠল ঢাকা স্টেডিয়াম!ম্যাচের বয়স তখন মাত্র ৬ মিনিট। গোল হজম করে হতবাক ভুটান আর গ্যালারিতে তখন উত্তেজনার বিস্ফোরণ। যেন একটি গোলেই ফিরে এল বাংলাদেশের ফুটবলের বহুপ্রতীক্ষিত আত্মবিশ্বাস। সেই পুরোনো দিনের ধ্বনি, ‘বাংলাদেশ, বাংলাদেশ’।মাঝে ভুটান কয়েকবার চেষ্টা করেছে বাংলাদেশের রক্ষণে হানা দিতে। কিন্তু তেমন আঁচড় কাটতে পারেনি। বরং অভিষিক্ত ফাহামিদুল ৩২ মিনিটে প্রায় গোল করেই ফেলেছিলেন। তাঁর শট ফেরান ভুটানের গোলকিপার। বাঁ দিকে উইং ধরে তাঁর দৌড়, ক্রস বিপদের গন্ধ ছড়িয়েছে ভুটানের রক্ষণে।

জামালও ছিলেন আক্রমণে সক্রিয়। তবে বাইরে মেরে সুযোগ হারিয়েছেন। ৩৮ মিনিটে আবার সেই জামাল। বক্সের ভেতর থেকে জামালের শট গোলকিপার আটকেছেন।ভারত ম্যাচে অনেক সময় বাংলাদেশ লো ব্লক করেছে, কিন্তু ভুটান তো আর ভারত নয়। ফলে বাংলাদেশের রক্ষণ অনেক সময়ই ওপরে উঠে খেলেছে। হামজা বেশির ভাগ সময়ই ছিলেন ভুটানের সীমানায়। রক্ষণকাজে তাঁর খুব একটা দরকারও হয়নি।মাঠে যখন বাংলাদেশ খেলছে, মাঠের বাইরে তখন চরম বিশৃঙ্খলা। হ্যান্ডবল স্টেডিয়ামের পাশ দিয়ে স্টেডিয়াম এলাকার ভেতরে ঢোকার যে ফটক, সেটি ভেঙে ফেলেন দর্শকেরা। টিকিট নিয়েও অনেকে ঢুকতে পারছিলেন না।

যে কারণে ধৈর্য হারিয়ে ফটক ভেঙে অনেক দর্শক ভেতরে ঢোকেন। সব মিলিয়ে মাঠের খেলায় বাংলাদেশ এগিয়ে থাকলেও ম্যাচ ব্যবস্থাপনায় অস্বস্তি থাকছেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d