৩০৯৭ কোটি টাকা—আবারও আয়ের শীর্ষে রোনালদো, মেসির কত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
৩০৯৭ কোটি টাকা—আবারও আয়ের শীর্ষে রোনালদো, মেসির কত

৩০৯৭ কোটি টাকা—আবারও আয়ের শীর্ষে রোনালদো, মেসির কত

Oplus_131072

টানা তিন বছর বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সব মিলিয়ে পাঁচবার এই তালিকার সবার ওপরে তাঁর নাম উঠল।৪০ বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলার গত এক বছরে আয় করেছেন ২৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৩০৯৭ কোটি ৫০ লাখ টাকা।রোনালদোর পর দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারি। তাঁর উপার্জন ১৫ কোটি ৬০ লাখ ডলার (১৮২২ কোটি ২০ লাখ টাকা)।আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি নেমে গেছেন পাঁচে। গত এক বছরে মেসি আয় করেছেন ১৩ কোটি ৫০ লাখ ডলার (১৫৭৯ কোটি ৫০ লাখ টাকা)। এই সমপরিমাণ অর্থ আয় করেই ২০২৪ সালের তালিকায় তিনি ছিলেন তিনে।যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক বিখ্যাত সাময়িকী ফোর্বসের সর্বশেষ হালনাগাদ তালিকায় এসব তথ্য উঠে এসেছে। ফোর্বস এই তালিকা করেছে খেলোয়াড়দের বেতন, বোনাস, পৃষ্ঠপোষক, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব আয়ের উৎস বিবেচনায় নিয়ে।গত এক বছরে রোনালদোর আয় বেড়েছে ১ কোটি ৫০ লাখ ডলার। এর পেছনে বড় ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিশাল সংখ্যক অনুসারী, যা অনেক আগেই ১০০ কোটি ছাড়িয়েছেতবে অর্থনৈতিক দিক থেকে সবার ওপরে থাকলেও মাঠে এখন আর সেভাবে সাফল্যের দেখা পাচ্ছেন না রোনালদো। ২০২৩ সালের শুরুতে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দিলেও এখন পর্যন্ত বড় কোনো শিরোপা জিততে পারেননি এই পর্তুগিজ ফরোয়ার্ড।আয়ের তালিকায় শীর্ষ দুইয়ে উঠে আসা স্টিফেন কারি গত মার্চে এনবিএ বাস্কেটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০০ বারের মতো ৩ পয়েন্ট তোলেন।
তিনে থাকা বক্সার টাইসন ফিউরি গত ডিসেম্বরে ওলেক্সান্ডার ইউসিকের কাছে বিশ্ব হেভিওয়েটের শিরোপা হারালেও মাল্টার পর্যটন প্রচার ও নেটফ্লিক্স রিয়েলিটি শো থেকে বিপুল অর্থ উপার্জন করেছেন।
লিওনেল মেসির আয় গত এক বছরে আগের অবস্থাতেই আছে।২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এরপর ‘টেক জায়ান্ট’ অ্যাপলের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হন। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে তাঁর আজীবন চুক্তি আছে। তবে গত এক বছরে তাঁর আয় বাড়েনি।ফুটবলারদের মধ্যে শীর্ষ ১০ থেকে ছিটকে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে ও নেইমার। গত এক বছরে দুজনই ক্লাব পাল্টেছেন।পিএসজির ‘পেট্রো ডলার’ ছেড়ে এমবাপ্পে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার ফিরেছেন শৈশবের ক্লাব সান্তোসে। ফলে দুজনেরই আয়ে ধস নেমেছে। সর্বোচ্চ আয়ের তালিকায় এমবাপ্পে বর্তমানে ১৬ ও নেইমার ২৫ নম্বরে আছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d