৬ মাস পর ফিরে সাকিব যা বললেন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
৬ মাস পর ফিরে সাকিব যা বললেন

৬ মাস পর ফিরে সাকিব যা বললেন

Oplus_131072

লাহোর কালান্দার্সের জন্য ডু অর ডাই ম্যাচ। পেশোয়ার জালমির কাছে কালকের ম্যাচটি হেরে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে শাহিন আফ্রিদির দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে লাহোর দলে যোগ দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ দলে যোগ দেওয়া সাকিব আগামীকালের ম্যাচে ভালো করার প্রত্যাশার কথা জানিয়েছেন।লাহোর কালান্দার্সের পোস্ট করা এক ভিডিওতে সাকিব বলেন, ‘পিএসএলে আবার ফিরতে পেরে রোমাঞ্চিত। আশা করছি আগামীকালের ম্যাচটি ভালো যাবে। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য অপেক্ষা করছি।’সাকিবকে দলে নেওয়ার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছিল, হাতে চোট পাওয়া ড্যারিল মিচেলের বদলি হিসেবে সাকিবকে দলে নেওয়া হয়েছে। তবে শুধু মিচেল নন, এই দলে পরিবর্তন এসেছে আরও।ভারত–পাকিস্তান সংঘাতে টুর্নামেন্ট বন্ধের পর আর দলে যোগ দিচ্ছেন না লাহোরের অলরাউন্ডার ডেভিড ভিসা ও উইকেটকিপার–ব্যাটসম্যান স্যাম বিলিংস। বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকেও পাচ্ছে না দলটি।তাঁদের অনুপস্থিতিই গত নভেম্বরের পর পেশাদার ম্যাচ না খেলা সাকিবকে খেলার সুযোগ করে দিয়েছে। সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষেও। তিনিও গত জানুয়ারির পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি।পিএসএলে এর আগে পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়েও খেলেছেন সাকিব। লাহোরের হয়ে খেলবেন এবারই প্রথম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d