জাতীয়

ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মনিকোঠা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ –

সাজ্জাদ হোসন সাজু(বিশেষ প্রতিনিধি) ফরিদপুরের , সদরপুর, মনিকোঠা বাজারে আকোটেরচর ইউনিয়ন পরিষদের সামনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার এবং সহকারী কমিশনার বিস্তারিত

সারা দেশে একসাথে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করে মুসলিম বিশ্ব মধ্যে অনন্য উদাহরণ হয়ে থাকলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডেস্ক রিপোর্ট গণ টেলিভিশন। ইসলাম লেবাসে নয়, ইসলাম ইনসাফে বিশ্বাসী। কুসংস্কার দূর করতে সঠিক ইসলামী কালচার গড়ে তুলতে হবে। মুষ্টিময় কিছু লেবাসধারী জঙ্গি সন্ত্রাসী ব্যক্তির কারণে অনেকে ইসলামকে দোষারোপ করে বিস্তারিত

ঢাকায় সেনাবাজার সুপার‌‌ শপ ও ই-কমার্স ব্যবসায়িক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার,গণ টেলিভিশন ঢাকা ক্যান্টনমেন্টের ইব্রাহিমপুর সিটি পার্ক রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টারে সম্মানিত অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের নিয়ে ব্যাবসায়িক আলোচনা প্রশ্ন উত্তরের মাধ্যমে,মনোরম পরিবেশে আলোচনা অনুষ্ঠিত , কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি বিস্তারিত

ঢাকায় সেনাবাজার সুপার‌‌ শপ ও ই-কমার্স ব্যবসায়িক উন্নয়ন বিষয়ক আলোচনা ।

স্টাফ রিপোর্টার,গণ টেলিভিশন ঢাকা ক্যান্টনমেন্টের ইব্রাহিমপুর সিটি পার্ক রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টারে সম্মানিত অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের নিয়ে ব্যাবসায়িক প্রশ্ন উত্তরের মাধ্যমে,মনোরম পরিবেশে আলোচনা হয় , কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু বিস্তারিত

চরভদ্রাসন পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় শনিবার, সকাল ১০ ঘটিকা হতে ১ ঘটিকা পর্যন্ত ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্প -এর আওতায় ফরিদপুর বিস্তারিত

নবীগঞ্জে“দৈনিক দেশের কন্ঠ’ পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Governor televisionএস এম খলিলুর রহমান ব্যুরো চীফ হবিগঞ্জ। হবিগঞ্জের নবীগঞ্জে”দৈনিক দেশের কন্ঠ” পত্রিকার ৪ পেরিয়ে ৫বছরে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১১ জুন) বিকেলে উত্তরা ব্যাংকের নিচতলায় বিস্তারিত

টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের বৃক্ষরোপণ কর্মসূ‌চি

মোঃ আবু বকর সিদ্দিকী জেলা প্রতিনিধি, টাঙ্গাইলঃ বৃক্ষ মানুষের পরম বন্ধু কথাটার যথার্থতা মানুষ তখনই উপলব্ধি করতে পারে যখন বৃক্ষের গুনাগুন সম্পর্কে মানুষ অবগত থাকে এবং সেই গুনাগুন উপভোগ করে।এমই বিস্তারিত

চরভদ্রাসনে গাঁজা চাষী আটক।

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি) ফরিদপুরের চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা নবীন বিশ্বাসের ডাংগী গ্রাম থেকে এক গাজা চাষীকে গত রাতে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ এ সময় তার বাড়ির বিস্তারিত

মোংলায় হু হু করে বাড়ছে করোনা, সনাক্তের হার ৬৮% |

গণ টেলিভিশন মংলা প্রতিনিধি 9 Jun 2021 বাগেরহাটের মোংলায় হু হু করে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আজ বুধবার ৩৪ জনের মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ হয়েছে। সনাক্তের হার প্রায় ৬৮ বিস্তারিত

ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি) বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে বিস্তারিত

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে আইন বিভাগের শিক্ষার্থী মো. ইমন হোসেন কে  সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতি খাতুন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে
কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

‎নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. ইমন হোসেন বলেন,”এই দায়িত্ব আমার কাছে কেবল একটি পদ নয়- এটি একটি দায়িত্বের প্রতিজ্ঞা। আমি বিশ্বাস করি, প্রতিটি তরুণ লেখকের কলমে লুকিয়ে আছে পরিবর্তনের শক্তি, জাগরণের আগুন, আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। আমি চাই তরুণ কলাম লেখকদের কলম হোক হাতিয়ার – স্বপ্নের,সাফল্যের, প্রতিবাদেরও, যেখানে শব্দ জন্ম দেবে চিন্তার, আর চিন্তা জাগাবে মানবতা। আমাদের লক্ষ্য শুধু লেখা নয়—সমাজে আলোর বীজ বপন করা। আমার বিশ্বাস  তরুণ কলাম লেখক ফোরাম হবে সেই মঞ্চ, যেখানে তরুণের ভাবনা মিলবে দেশের হৃদস্পন্দনের সাথে, আর কলম হবে পরিবর্তনের পতাকা।”

সাধারণ সম্পাদক জান্নাতি খাতুন বলেন, “আলহামদুলিল্লাহ, কলমের রাজ্যে আজ নতুন সূর্যের উদয়। দায়িত্ব নয়, এটি এক বিশ্বাস—চিন্তার প্রদীপ জ্বেলে ফোরামকে স্বপ্নের চূড়ায় পৌঁছে দেওয়া।আমি প্রতিশ্রুতিবদ্ধ—প্রতিটি শব্দে জাগবে সত্য, প্রতিটি লেখায় ফুটবে প্রজ্ঞার ফুল। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এখন হবে এক অগ্নিশিখা—যেখানে কলম হবে তরবারি, চিন্তা হবে বিপ্লবের অঙ্গীকার”।

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার এবং কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন-জান্নাতি

 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩