মনপুরায় সাংবাদিকের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচার, রিপোর্টার্স ক্লাবের তীব্র ক্ষোভ
মনপুরায় সাংবাদিকের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচার, রিপোর্টার্স ক্লাবের তীব্র ক্ষোভ

মনপুরায় সাংবাদিকের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচার, রিপোর্টার্স ক্লাবের তীব্র ক্ষোভ

ভোলা প্রতিনিধিঃ-
মনপুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য গফুর সিকদারের বিরুদ্ধে ব্যক্তিগত শত্রুতার জের ধরে সম্পূর্ণ পরিকল্পিতভাবে তথ্য প্রমানহীন মিথ্যা সংবাদ প্রচার করে সোহেব নামক এক ছাত্রলীগ নেতা। ভুক্তভোগী গফুর সিকদার স্বাধীন সংবাদের মনপুরা উপজেলা প্রতিনিধি এবং রিপোর্টার্স ক্লাব,মনপুরার একজন নিয়মিত সদস্য। গফুর সিকদার সাংবাদিকতার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ভিডিপি হিসেবে সরকারকে সহযোগিতা করেন।

গত ১২ই ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় নির্বাচনে ফকির হাট দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার্থে দ্বায়িত্ব পালন করেন আঃ গফুর শিকদার। নির্বাচনের প্রায় ১২ দিন পর আজ সম্পূর্ণ পরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে গফুর শিকদার ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লার চেয়েছেন, তথ্য প্রমাণহীন এমন সংবাদ প্রচার করা করেন দূরবীন নিউজ মনপুরা উপজেলা প্রতিনিধি ছাত্রলীগ নেতা সহিব এবং উক্ত মিথ্যা প্রতিবেদনে রিপোর্টার্স ক্লাব মনপুরাকেও জড়ানো হয়। এমন মিথ্যা সংবাদের বিরুদ্ধে রিপোর্টার্স ক্লাব, মনপুরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সাথে মিথ্যা প্রতিবেদনের বিরুদ্ধে রিপোর্টার্স ক্লাব মনপুরার সকল সাংবাদিকদের প্রকৃত তথ্য অনুসন্ধান করে প্রতিবেদন প্রকাশের নির্দেশ প্রদান করা হয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ভুক্তভোগী গফুর শিকদার জানান, আমি স্বাধীন সংবাদের মনপুরা উপজেলা প্রতিনিধি সাথে সাথে আমি আনসার ও গ্রাম প্রতিরক্ষায় ভিডিপি হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত। আমি নিরপেক্ষভাবে আইনশৃঙ্খলা রক্ষার্থে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেছি। সম্পূর্ণ পরিকল্পিতভাবে ব্যক্তিগত শত্রুতার জের ধরে, নিজস্ব ব্যক্তি দিয়ে অভিযোগের ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে এমন অভিযোগ উত্থাপিত করেন এবং অভিযোগের সত্যতা যাচাই না করে এমন তথ্যহীন সংবাদ প্রচার করা আইনত অপরাধ। সাংবাদিক হয়ে সাংবাদিকের বিরুদ্ধে এমন মিথ্যা প্রতিবেদন করা দুঃখজনক। আমি শীঘ্রই তথ্য প্রমানহীন এমন মিথ্যা প্রতিবেদনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিয়ে দূরবীন নিউজ এর প্রতিবেদক অভিযুক্ত ছাত্রলীগ নেতা শোহেবকে বারবার মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে দূরবীন নিউজের সম্পাদক মুঠোফোনে জানান, গফুর শিকদার যে একজন সংবাদকর্মী এমন বিষয়টি আমার জানা ছিল না। সাংবাদিক হয়ে সাংবাদিকের বিরুদ্ধে এমন প্রতিবেদন করা দুঃখজনক ।

উল্লেখ্য, গফুর শিকদার ২০১৮ স্নাতকোত্তর পাশ করেন এবং প্রায় ৫ বছর যাবত সাংবাদিকতা পেশায় নিয়োজিত। সাংবাদিকতার পাশাপাশি গফুর শিকদার সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক অবদান রেখেছেন,একই সাথে তিনি মনপুরা যুব সংঘের সভাপতি। মনপুরার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রতিবেদন করে মনপুরার মানুষের কাছে তিনি বেশ প্রশংসিত হয়েছেন।

মূলত বিএনপি জামাতের মধ্যে সম্প্রীতি বিনষ্ট করতে ও মনপুরা উপজেলার আইন-শৃঙ্খলা বিনষ্টে কাজ করছে আওয়ামী এই কুচক্রী মহলটি। অভিযোগ রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতাদের ইশারায় অত্যন্ত সুকৌশলে কুচক্রী মহলটি এমন কার্যক্রম ইতিপূর্বেও চালিয়েছেন। তবে অভিযোগের সত্যতা যাচাই না করে এমন তথ্যহীন সংবাদ প্রচার করা সাইবার নিরাপত্তা আইনে অপরাধ।

অনুসন্ধানী প্রতিবেদন দেখতে সাথে থাকুন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে আইন বিভাগের শিক্ষার্থী মো. ইমন হোসেন কে  সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতি খাতুন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে
কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

‎নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. ইমন হোসেন বলেন,”এই দায়িত্ব আমার কাছে কেবল একটি পদ নয়- এটি একটি দায়িত্বের প্রতিজ্ঞা। আমি বিশ্বাস করি, প্রতিটি তরুণ লেখকের কলমে লুকিয়ে আছে পরিবর্তনের শক্তি, জাগরণের আগুন, আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। আমি চাই তরুণ কলাম লেখকদের কলম হোক হাতিয়ার – স্বপ্নের,সাফল্যের, প্রতিবাদেরও, যেখানে শব্দ জন্ম দেবে চিন্তার, আর চিন্তা জাগাবে মানবতা। আমাদের লক্ষ্য শুধু লেখা নয়—সমাজে আলোর বীজ বপন করা। আমার বিশ্বাস  তরুণ কলাম লেখক ফোরাম হবে সেই মঞ্চ, যেখানে তরুণের ভাবনা মিলবে দেশের হৃদস্পন্দনের সাথে, আর কলম হবে পরিবর্তনের পতাকা।”

সাধারণ সম্পাদক জান্নাতি খাতুন বলেন, “আলহামদুলিল্লাহ, কলমের রাজ্যে আজ নতুন সূর্যের উদয়। দায়িত্ব নয়, এটি এক বিশ্বাস—চিন্তার প্রদীপ জ্বেলে ফোরামকে স্বপ্নের চূড়ায় পৌঁছে দেওয়া।আমি প্রতিশ্রুতিবদ্ধ—প্রতিটি শব্দে জাগবে সত্য, প্রতিটি লেখায় ফুটবে প্রজ্ঞার ফুল। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এখন হবে এক অগ্নিশিখা—যেখানে কলম হবে তরবারি, চিন্তা হবে বিপ্লবের অঙ্গীকার”।

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার এবং কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন-জান্নাতি

 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d