সাভারবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা তাজ খান নাঈম
সাভারবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা তাজ খান নাঈম

সাভারবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা তাজ খান নাঈম

রাকিবুল ইসলাম রঞ্জু:আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারের সর্বস্তরের জনগণকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন উদীয়মান ছাত্রনেতা সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাজ খান নাঈম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে হাজির হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”

তাজ খান নাঈম আরও উল্লেখ করেন, ঈদের এই আনন্দ যেন কেবল বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য তিনি সাভারের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।

তিনি সাভারবাসীর উদ্দেশ্যে বলেন, “আমরা যেন সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর ও শান্তিময় সমাজ গড়ে তুলতে পারি। সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা— ঈদ মোবারক।”

ছাত্রনেতা তাজ খান নাঈম রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি ছাত্রসমাজের অধিকার আদায়ে দীর্ঘ দিন ধরে সাভারে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এই শুভেচ্ছা বার্তায় সাভারের বিভিন্ন মহলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d