
সন্ধ্যার পর থেকে রাত ৯টার মধ্যে দেশের ১৬ জেলায় কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রবৃষ্টির আভাস রয়েছে। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, রবিবার রাত ৯টার মধ্যে মৌলভীবাজার, সিলেট, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রাম জেলার কিছু স্থানে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি/বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সময় ঘরের বাইরে যাবেন না।
এর আগে সাড়ে ৫টায় দেওয়া এক বার্তায় বলা হয়েছে, এই মুহূর্তে দেশের কেন্দ্রীয় অঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাত সংঘটিত হচ্ছে, যা পরবর্তীতে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলিতে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
এদিকে রবিবার বিকেলে দেশের বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টির খবর পাওয়া গেছে।
এতে এখন পর্যন্ত মোট সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাইবান্ধায় ৩ জন, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, বগুড়া, পঞ্চগড়ে একজন করে মারা গেছে বজ্রাঘাতে
Leave a Reply