যশোরে মধ্যরাতে যুবলীগের মিছিল, আটক ৫ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
যশোরে মধ্যরাতে যুবলীগের মিছিল, আটক ৫

যশোরে মধ্যরাতে যুবলীগের মিছিল, আটক ৫

যশোরে মধ্যরাতে যুবলীগের মিছিল, আটক ৫

যশোর শহরে মধ্যরাতে যুবলীগের ব্যানারে মিছিল ও সমাবেশ করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন: শহরের কাজীপাড়া এলাকার আনসার আলীর ছেলে সৈয়দ তৌফিক জাহান, একই এলাকার নুরল আলমের ছেলে শফিকুল ইসলাম সুজন, মৃত লোকমানের ছেলে বাবলু শেখ, শহিদুল ইসলামের ছেলে সোহান হোসেন এবং ষষ্টিতলা এলাকার সৈয়দ আহমদের ছেলে আনোয়ার হোসেন বাবু।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, মঙ্গলবার সকালে ও রাতে আওয়ামী লীগের একটি ফেসবুক পেজে যশোরে যুবলীগের দুটি কর্মসূচি পালনের দাবি করে ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে শহরের গরীবশাহ রোডে মিছিল ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একই পেজে আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে যুবলীগের কর্মসূচি দাবি করা বিষয়টি জেলা পুলিশের নজরে আসে। এরপর বুধবার মধ্যরাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। এরপর পুলিশ সুপারের নির্দেশে একাধিক দল মাঠে নেমে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।

 

ওসি আরও জানান, আটকরা গোপনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মে জড়িত ছিলেন। যুবলীগের মিছিলের সঙ্গেও তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জড়িত অন্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।


*গোয়েন্দা বিভাগ, কেএমপি খুলনা কর্তৃক ০২ বছরের বাচ্চা সহ মাকে উদ্ধারপূর্বক অভিভাবকের নিকট হস্তান্তর*

প্রতিবেদনঃ ওমর ফারুক

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর গোয়েন্দা বিভাগের “সাইবার টিম” তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান পরিচালনা করে ০২ বছরের বাচ্চা সহ মাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। গত ১৯/০৪/২০২৬ খ্রিঃ তারিখে মোঃ আব্দুল হালিম মোল্লা (৪৩), পিতা: মোঃ আফজাল হোসেন মোল্লা,, গ্রাম-দেয়ানা উত্তরপাড়া, ওয়ার্ড- ৪, খানা-দৌলতপুর, জেলা-খুলনা এর ০২ বছরের নাতনী সহ তার মেয়ে মোসাঃ রিপা (২৬) নিখোঁজ হয়। এ সংক্রান্তে মোঃ আব্দুল হালিম মোল্লা (৪৩) গত ২০/০৪/২০২৬ খ্রিঃ তারিখ দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার পরপরই কেএমপি গোয়েন্দা বিভাগের সাইবার টিম তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান কার্যক্রম শুরু করে এবং অদ্য ২৮/০৪/২০২৬ খ্রিঃ তারিখে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে ০২ বছরের নাতনী সহ তার মেয়ে মোসাঃ রিপা (২৬)দ্বয়’কে তার অভিভাবকের নিকট সুস্থ ও নিরাপদ অবস্থায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত নাতনী ও কন্যাকে ফিরে পেয়ে তার অভিভাবকরা খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেএমপি খুলনা কর্তৃক ০২ বছরের বাচ্চা সহ মাকে উদ্ধারপূর্বক অভিভাবকের নিকট হস্তান্তর

 

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভাঃ

 

অদ্য ২৮ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকায় খুলনা আদালত চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটি, খুলনার আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ, খুলনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম সেবা মহোদয়।

 

আলোচনা সভায় পুলিশ কমিশনার মহোদয় বলেন, উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম মাধ্যম হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা। সামাজিক যোগযোগ তথা ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে কেহ হয়রানি বা ব্ল্যাকমেইল করলে বা করার চেষ্টা করলে উক্ত বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের এলআইসি শাখা ও সাইবার সেল সহায়তার জন্য সর্বদা প্রস্তুত। যেকোনো প্রয়োজনে সরাসরি পুলিশকে জানানো অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ যোগাযোগ করার পরামর্শ প্রদান ছাড়াও খুলনা মেট্রোপলিটন পুলিশ, লিগ্যাল এইডে আইনের সহায়তা পাওয়ার ক্ষেত্রে সকলকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার), খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা-সহ অন্যান্য সুধীবৃন্দ।

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভাঃ

প্রতিবেদন: ওমর ফারুক

তারিখ: মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

গত রাত থেকে ভোর পর্যন্ত খুলনা শহরসহ আশেপাশের বিভিন্ন এলাকায় দফায় দফায় বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। মোট তিন দফায় এই বৃষ্টিপাতের ঘটনা ঘটে, যার মধ্যে বিক্ষিপ্তভাবে দুই দফায় শিলা বর্ষণও লক্ষ্য করা গেছে।

রাত গভীর হওয়ার পর শুরু হওয়া বৃষ্টি ভোর পর্যন্ত স্থায়ী হয়, মাঝে মাঝে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। হঠাৎ শিলা বর্ষণের কারণে কিছু এলাকায় গাছপালা ও ফসলের সামান্য ক্ষয়ক্ষতির আশঙ্কাও দেখা দিয়েছে।

তবে আবহাওয়ার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র জানায়, খুব শিগগিরই বৃষ্টিপাত কমে আসবে এবং দুপুর পর্যন্ত নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই।

এই বৃষ্টিপাতের ফলে তীব্র গরমে কিছুটা স্বস্তি ফিরেছে খুলনার জনজীবনে। তবে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

খুলনায় দফায় দফায় চলেছে বজ্রসহ শিলা বৃষ্টি

 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মহান মে দিবস উপলক্ষে সাভার পৌর ৯ নং ওয়ার্ডবাসী ও দেশবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী মঞ্জুর শুভেচ্ছা।

রাকিবুল ইসলাম রঞ্জু :

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাভার পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি,

তরুণ সমাজসেবক ও সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মনজুরুল ইসলাম (মঞ্জু)।

 

আজ এক বিবৃতিতে তিনি বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক ঐতিহাসিক দিন। ১৮৮৬ সালের এই দিনে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আত্মত্যাগ করেছিলেন। তাদের সেই ত্যাগের বিনিময়েই আজ শ্রমিকরা বিশ্বজুড়ে সম্মান ও অধিকার পাচ্ছেন।” তিনি আরও বলেন:

“সাভারের ৯ নং ওয়ার্ড একটি শ্রমিক অধ্যুষিত এলাকা। এই এলাকার উন্নয়ন এবং খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে থাকাই আমার মূল লক্ষ্য। আমি মনে করি, শ্রমিকদের ঘাম ও শ্রমই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। আমি সকল শ্রমিক ভাই-বোনদের জানাই লাল সালাম ও বিনম্র শ্রদ্ধা।”

 

মোঃ মনজুরুল ইসলাম (মঞ্জু) প্রত্যাশা ব্যক্ত করেন যে, মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে সাভার তথা পুরো দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে ৯ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বৈষম্যহীন ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

মহান মে দিবস উপলক্ষে সাভার পৌর ৯ নং ওয়ার্ডবাসী ও দেশবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী মঞ্জুর শুভেচ্ছা।

অর্থ আ’ত্ম’সাৎ ও জা’ল চেকের মাধ্যমে প্র’তার’ণার অভিযোগে ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতা হাবিবুল ইসলাম বাবলু স্ত্রী সহ ঢাকায় আটক

 

মোঃ আশরাফুল ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও শিল্পপতি বাবলু স্ত্রীসহ ঢাকায় গ্রেফতার

অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু এবং তার স্ত্রী আইরিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

২৯ এপ্রিল রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গুলশান থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ পূর্বপারপুগী এলাকার বাসিন্দা মো. আব্দুর রাজ্জাকের ছেলে হাবিবুল ইসলাম বাবলু এবং তার স্ত্রী আইরিন আক্তার।

 

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অর্থ আ’ত্ম’সাৎ ও জা’ল চেকের মাধ্যমে প্র’তার’ণার অভিযোগে ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতা হাবিবুল ইসলাম বাবলু স্ত্রী সহ ঢাকায় আটক

মালয়েশিয়ার অনথিভুক্ত অভিবাসীদের সাধারন ক্ষমা 2.0 চালু।১ মে ২০২৬ থেকে ৩১ মে ২০২৭ পর্যন্ত দেশে ফিরে যাওয়ার সুযোগ।

 

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।।

মালয়েশিয়ার অনথিভুক্ত অভিবাসীদের জন্য,সরকার, প্রোগ্রাম রিপ্যাট্রিয়াসি মাইগ্রান ২.০ -এর মেয়াদ বাড়িয়ে ৩১ মে ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এর ফলে আরও বেশি মানুষ স্বেচ্ছায় বৈধভাবে নিজ দেশে ফেরার সুযোগ পাবেন।

 

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, কর্মসূচিটি ব্যাপক সফল হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অবৈধ অভিবাসীরা আইনি ঝামেলা ছাড়াই সহজ প্রক্রিয়ায় দেশে ফিরতে পারছেন।

 

২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত, পিআরএম ২.০ -১১২টি দেশের অবৈধ অভিবাসীদের ২,৫৪,১৮৬টি নিবন্ধন নথিভুক্ত করেছে এবং মোট ১২৭ মিলিয়ন রিঙ্গিত রাজস্ব সংগ্রহ করেছে, যা দেশের অভিবাসন ব্যবস্থাপনায় স্বেচ্ছামূলক সম্মতি পদ্ধতির কার্যকারিতা প্রমাণ করে।

 

উল্লেখ্য যে, অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি হলো অবৈধ অভিবাসীদের জন্য একটি স্বেচ্ছামূলক প্রত্যাবর্তন ব্যবস্থাপনা ব্যবস্থা, যা অভিবাসন আইন মেনে চলার কাঠামোর মধ্যে বাস্তবায়িত হয়। এই কর্মসূচির অধীনে, জড়িত ব্যক্তিরা নির্ধারিত শর্ত সাপেক্ষে বিচার থেকে অব্যাহতি পান এবং অপরাধ অনুযায়ী জরিমানার সম্মুখীন হন। যথা, বৈধ পাস ছাড়া প্রবেশ ও অবস্থান অথবা মেয়াদোত্তীর্ণ হওয়ার অপরাধের জন্য ৫০০.০০ রিঙ্গিত এবং পাসের শর্ত লঙ্ঘনের অপরাধের জন্য ৩০০.০০ রিঙ্গিত জরিমানা। আবেদনকারীদের নিজ দেশে প্রত্যাবাসন সম্পন্ন করার জন্য একটি অস্থায়ী নথি হিসেবে প্রতিটি বিশেষ পাস ইস্যু করার জন্য ২০.০০ রিঙ্গিত ফি প্রদান করতে হয়।

 

অবৈধ অভিবাসীদের মধ্যে স্বেচ্ছামূলক সম্মতি প্রসারিত করার পাশাপাশি সংগঠিত উপায়ে প্রত্যাবাসন প্রক্রিয়াকে দ্রুততর করতে এবং জাতীয় আইন প্রয়োগকারী সংস্থার সম্পদের ব্যবস্থাপনাকে সর্বোত্তম করতে এই সম্প্রসারণটি বাস্তবায়ন করা হচ্ছে।

 

একই সাথে, জেআইএম দেশব্যাপী সমন্বিত অভিযান, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পর্যবেক্ষণের মাধ্যমে ব্যাপক ও নিরন্তরভাবে আইন প্রয়োগকারী কার্যক্রম জোরদার করতে থাকবে, যাতে অভিবাসন আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি, যার মধ্যে তাদের নিয়োগকর্তা বা সুরক্ষাকারী পক্ষও অন্তর্ভুক্ত, তাদের শনাক্ত, গ্রেপ্তার, বিচার এবং নির্বাসিত করা যায়।

 

এই প্রসঙ্গে, আইনানুগ ব্যবস্থা গ্রহণের পূর্বে সকল অবৈধ অভিবাসীকে অবিলম্বে আইনি পথে নিজ নিজ অবস্থার সমাধান করতে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে।

মালয়েশিয়ার অনথিভুক্ত অভিবাসীদের সাধারন ক্ষমা 2.0 চালু

যশোরে মধ্যরাতে যুবলীগের মিছিল, আটক ৫

যশোর শহরে মধ্যরাতে যুবলীগের ব্যানারে মিছিল ও সমাবেশ করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন: শহরের কাজীপাড়া এলাকার আনসার আলীর ছেলে সৈয়দ তৌফিক জাহান, একই এলাকার নুরল আলমের ছেলে শফিকুল ইসলাম সুজন, মৃত লোকমানের ছেলে বাবলু শেখ, শহিদুল ইসলামের ছেলে সোহান হোসেন এবং ষষ্টিতলা এলাকার সৈয়দ আহমদের ছেলে আনোয়ার হোসেন বাবু।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, মঙ্গলবার সকালে ও রাতে আওয়ামী লীগের একটি ফেসবুক পেজে যশোরে যুবলীগের দুটি কর্মসূচি পালনের দাবি করে ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে শহরের গরীবশাহ রোডে মিছিল ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একই পেজে আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে যুবলীগের কর্মসূচি দাবি করা বিষয়টি জেলা পুলিশের নজরে আসে। এরপর বুধবার মধ্যরাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। এরপর পুলিশ সুপারের নির্দেশে একাধিক দল মাঠে নেমে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।

 

ওসি আরও জানান, আটকরা গোপনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মে জড়িত ছিলেন। যুবলীগের মিছিলের সঙ্গেও তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জড়িত অন্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

যশোরে মধ্যরাতে যুবলীগের মিছিল, আটক ৫

 

চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গায় একটি কবরস্থান থেকে ১০ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিনসহ একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।বুধবার (২৯ এপ্রিল) রাতে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি এলাকায় একটি পারিবারিক কবরস্থান থেকে এসব গুলি ও বন্দুক উদ্ধার করে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টহল দল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে বাবুপুর মিরাটুলি এলাকায় কবরস্থানের পাশে সন্দেহজনক একটি ব্যাগের খোঁজ পায় র‍্যাব সদস্যপরে ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি তল্লাশি করে একটি দেশীয় তৈরি বন্দুক, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানায় র‍্যাব।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানায় র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

কবরস্থানে বন্দুকসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার

প্রতিবেদনঃ ওমর ফারুক

রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় একটি কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

 

 

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আমুলিয়া এলাকায় একটি কেমিক্যাল গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

ডেমরায় কেমিক্যাল গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাভার আশুলিয়া ও দেশের সর্বস্তরের শ্রমজীবী মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাভার থানা বিএনপির সভাপতি সাইফুউদ্দিন সাইফুল।

রাকিবুল ইসলাম রঞ্জু:

সংবাদমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

শ্রমিকদের অধিকার আদায়ের ত্যাগের কথা স্মরণ করে সাইফুউদ্দিন সাইফুল বলেন:

এই দিনে আমি বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে সালাম জানাই। বিশেষ করে সাভার আশুলিয়ার শিল্পাঞ্চলের যে সকল ভাই-বোনেরা দিনরাত পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন, তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপি সব সময় শ্রমজীবী মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও তাদের ন্যায্য দাবি আদায়ে কাজ করে যাবে। ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের শ্রমিকদের আত্মদানের চেতনাকে বুকে ধারণ করে শোষণমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান এই বিএনপি নেতা।

শেষে তিনি সকল শ্রমিকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন।

মে দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতা সাইফুউদ্দিন সাইফুল–এর শুভেচ্ছা শ্রমজীবী মানুষের প্রতি।

 

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশে আজ আংশিক মেঘলা ভাব বজায় থাকতে পারে। একইসঙ্গে, বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর আশেপাশে ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির এই ধারার প্রভাবে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও চলাচলে বিঘ্ন ঘটার শঙ্কা রয়েছে।

 

দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১.২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.১° সেলসিয়াস। গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪° সেলসিয়াস।

ঢাকায় আজ ঝরতে পারে বজ্রবৃষ্টি

দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম

রাজশাহীর চারঘাটে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২৯ এপ্রিল) চারঘাট মডেল থানায় একটি মামলা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার সরদহ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। ট্রেনে পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এই দম্পতি।

 

 

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার ওই দম্পতি প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে ট্রেনে পপকর্ন বিক্রির জন্য বাড়ি থেকে বের হন। ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢাকা মেইল’ ট্রেনে পপকর্ন বিক্রি শেষে রাত প্রায় ১টার দিকে তারা সরদহ স্টেশনে নামেন। পরে স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে বিস্কুট খাচ্ছিলেন তারা। এ সময় এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালাহামলাকারী প্রথমে স্বামীকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে এবং তাকে একটি পরিত্যক্ত দোকানের পাশে বেঁধে রাখে। এরপর তার স্ত্রীকে স্টেশনসংলগ্ন জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ সময় তাদের পপকর্ন বিক্রির টাকা ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ করেছেন তারা।

 

ভুক্তভোগীর স্বামী জানান, তিনি চিৎকার করলে প্রায় ৪৫ মিনিট পর আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে তিনি জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করেন। স্থানীয়দের মাধ্যমে অভিযুক্তের নাম আশরাফুল ইসলাম বলে জানতে পারেন। আশরাফুল চারঘাট উপজেলার হলিদাগাছীর বাসিন্দাএ বিষয়ে সরদহ স্টেশনের মাস্টার ইকবাল কবির বলেন, ‘রাতে যখন ঘটনাটি ঘটে তখন স্টেশনে তিনজন স্টাফ দায়িত্বে ছিলেন। তারা বিষয়টি পরে জেনেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।’

 

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।।য়।

রেলস্টেশনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d