
আন্দোলন সংগ্রামের রাজপথের মহা নায়ক ছিলেন খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু।
রাকিবুল ইসলাম রঞ্জু:
আসন্ন সাভার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাভার পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামিরুল হক সামিরকে ঘিরে স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ‘আন্দোলন-সংগ্রামের মহানায়ক’খ্যাত ঢাকা জেলা বিএনপির সিনিয়র ভাইস ও সাভার পৌর বিএনপির সভাপতি,মরহুম খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু-র আদর্শ ধরে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করছেন।
মোঃ সামিরুল হক সামির প্রয়াত মরহুম খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু কে স্মরণ করে বলেন
সাভারের রাজনৈতিক অঙ্গনে খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু একটি পরিচিত ও শ্রদ্ধার নাম। স্থানীয়দের মতে, তিনি ছিলেন রাজপথের আপোষহীন নেতা ও সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের অগ্রপথিক। সেই সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখতে এবং ৬নং ওয়ার্ডের অসম্পূর্ণ উন্নয়নকাজ সম্পন্ন করতে মাঠে নেমেছেন সামিরুল হক সামির।
তিনি ৬নং ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও তাদের সমস্যার কথা শুনছেন তিনি। স্থানীয় ভোটারদের একটি বড় অংশ তাকে বিল্টু সাহেবের আদর্শের ধারক মনে করে সমর্থন জানাচ্ছেন।
এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সামিরুল হক সামির বলেন:
“আমি কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু ভাইয়ের দেখানো পথে সাধারণ মানুষের সেবা করতে চাই। ৬নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং তরুণ সমাজকে মাদকমুক্ত করে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড উপহার দেওয়াই আমার প্রধান লক্ষ্য।”
৬নং ওয়ার্ডের সচেতন নাগরিকরা মনে করছেন, এবারের নির্বাচনে প্রার্থীর ব্যক্তিগত ইমেজের পাশাপাশি রাজনৈতিক বলিষ্ঠতা বড় ভূমিকা রাখবে। সামিরুল হক সামিরের দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড ও রাজনৈতিক ত্যাগ তাকে অন্য প্রার্থীদের তুলনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
৬নং ওয়ার্ডের মোড়ে মোড়ে এখন আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে—কে হচ্ছেন পরবর্তী কাউন্সিলর।
Leave a Reply