কাউন্দিয়া ইউনিয়নবাসী সহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা মোঃ দুলাল হোসেন
রাকিবুল ইসলাম রঞ্জু:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাভারের কাউন্দিয়া ইউনিয়নবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও এলাকার সুপরিচিত পরিচ্ছন্ন ভাবমূর্তির (ক্লিন ইমেজের) রাজনীতিবিদ মোঃ দুলাল হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ধৈর্যের শিক্ষা নিয়ে হাজির হয়। পশু কুরবানির মাধ্যমে আমাদের মনের ভেতরের অহংকার, হিংসা ও পঙ্কিলতাকে কুরবানি দেওয়াই এই ঈদের মূল চেতনা। এই পবিত্র উৎসব যেন সবার জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, সুখ ও সমৃদ্ধি।”
তিনি আরও বলেন, কাউন্দিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামীতেও সুখ-দুঃখে তাদের পাশে থাকতে চাই।
শুভেচ্ছা বার্তার শেষাংশে মোঃ দুলাল হোসেন সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপনের আহ্বান জানান।
Leave a Reply